Dhaka ১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে তারাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত নাগরপুরে দপ্তিয়র ইউপি চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত যুবদল নেতা রবিউল ইসলাম নবী একরাতে দশ খড়ের পালায় আগুন আতঙ্কে দিনাজপুরের তিন গ্রাম মথুরার কাঁচরাস্তা যেন এক মরণফাঁদ: চরম ভোগান্তিতে এলাকাবাসী সৈয়দা রওশন আরা বেগম মাইজভাণ্ডারী (ক.)’র পবিত্র বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত গাজীপুরের কাশিমপুরে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের মাধ্যমে মানহানি করার অভিযোগ দশটি মসজিদে ৩০ লাখ টাকার অনুদান দিলেন এমপি অধ্যক্ষ আব্দুল আলিম হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি: জেলা প্রশাসক ফরিদা খানমের কুলিয়ারচরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

একরাতে দশ খড়ের পালায় আগুন আতঙ্কে দিনাজপুরের তিন গ্রাম

হাকিমপুর, দিনাজপুর প্রতিনিধ: দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের বাওনা, ইটাই ও বাশমুরি গ্রামে এক রাতে ধারাবাহিকভাবে ১০টি খড়ের পালায় অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্বৃত্তদের এ ঘটনায় কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার রাতজুড়ে ঘটে যাওয়া এ ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, রবিবার রাত ১০টার দিকে ইটাই ভূমিহীন বহুমুখী সমবায় সমিতির সামনে মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলবিষয়ক কমিটি গঠন ও আলোচনা সভা চলছিল। সভা চলাকালীন রাত আনুমানিক ১১টার দিকে বাওনা গ্রামে প্রথম একটি খড়ের পালায় আগুন দেওয়া হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর কাজ চলে রাত ১টা পর্যন্ত। কিন্তু এরপরও অগ্নিসংযোগ থামেনি। রাত ১টার দিকে আবারও আরেকটি খড়ের পালায় আগুন দেওয়া হয়। দুই থেকে তিন ঘণ্টার মধ্যে ইটাই গ্রামে পর্যায়ক্রমে আরও পাঁচটি খড়ের পালায় আগুন লাগানো হয়। ভোর ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের। হাকিমপুর ফায়ার সার্ভিস ইটাই গ্রামের আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত থাকায় সকালে ঘোড়াঘাট থেকে অতিরিক্ত একটি ফায়ার সার্ভিস ইউনিট এসে বাওনা গ্রামের আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।

আরও পড়ুনঃ  পত্নীতলায় অসহায়দের পাশে এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক

অগ্নিসংযোগের পাশাপাশি দুর্বৃত্তরা বাওনা কমিউনিটি ক্লিনিকের পানির ট্যাংকির সংযোগ বিচ্ছিন্ন করে নিচে ফেলে দেয় এবং পানির পাইপলাইন ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে রয়েছেন মিজানুর রহমান, সফিউল ইসলাম, জামাতি, সুলতান মাহমুদ, রাজ্জাক, শহিদ, দিলদার হোসেন, রহমত আলী ও মিনহাজুল ইসলাম। তাদের কয়েক বিঘা জমির খড় পুড়ে ছাই হয়ে গেছে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিনে উপস্থিত ১,৪৭০ পরীক্ষার্থী
Tag :
জনপ্রিয় পোস্ট

র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে তারাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

একরাতে দশ খড়ের পালায় আগুন আতঙ্কে দিনাজপুরের তিন গ্রাম

আপডেটের সময়: ০৮:০২:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

হাকিমপুর, দিনাজপুর প্রতিনিধ: দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের বাওনা, ইটাই ও বাশমুরি গ্রামে এক রাতে ধারাবাহিকভাবে ১০টি খড়ের পালায় অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্বৃত্তদের এ ঘটনায় কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার রাতজুড়ে ঘটে যাওয়া এ ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, রবিবার রাত ১০টার দিকে ইটাই ভূমিহীন বহুমুখী সমবায় সমিতির সামনে মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলবিষয়ক কমিটি গঠন ও আলোচনা সভা চলছিল। সভা চলাকালীন রাত আনুমানিক ১১টার দিকে বাওনা গ্রামে প্রথম একটি খড়ের পালায় আগুন দেওয়া হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর কাজ চলে রাত ১টা পর্যন্ত। কিন্তু এরপরও অগ্নিসংযোগ থামেনি। রাত ১টার দিকে আবারও আরেকটি খড়ের পালায় আগুন দেওয়া হয়। দুই থেকে তিন ঘণ্টার মধ্যে ইটাই গ্রামে পর্যায়ক্রমে আরও পাঁচটি খড়ের পালায় আগুন লাগানো হয়। ভোর ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের। হাকিমপুর ফায়ার সার্ভিস ইটাই গ্রামের আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত থাকায় সকালে ঘোড়াঘাট থেকে অতিরিক্ত একটি ফায়ার সার্ভিস ইউনিট এসে বাওনা গ্রামের আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।

আরও পড়ুনঃ  পত্নীতলায় অসহায়দের পাশে এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক

অগ্নিসংযোগের পাশাপাশি দুর্বৃত্তরা বাওনা কমিউনিটি ক্লিনিকের পানির ট্যাংকির সংযোগ বিচ্ছিন্ন করে নিচে ফেলে দেয় এবং পানির পাইপলাইন ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে রয়েছেন মিজানুর রহমান, সফিউল ইসলাম, জামাতি, সুলতান মাহমুদ, রাজ্জাক, শহিদ, দিলদার হোসেন, রহমত আলী ও মিনহাজুল ইসলাম। তাদের কয়েক বিঘা জমির খড় পুড়ে ছাই হয়ে গেছে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  গাজীপুরের কাশিমপুরে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের মাধ্যমে মানহানি করার অভিযোগ