Dhaka ০১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধামরাইয়ে চার যানবাহনের সংঘর্ষে নিহত ১, আহত ২ লামায় সরকারি বমু রিজার্ভ গিলছেন আ’লীগ নেত্রী, অবৈধ স্থাপনা নির্মাণে ক্ষুব্ধ এলাকাবাসী ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের উদ্যোগে ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শাজাহানপুরে ১৩.৫ কেজি গাঁজাসহ নারী পুরুষ মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ করেছে জেলা ছাত্রদল দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন জিয়া মঞ্চের এক, দুই, তিন ইউনিট কার্যালয়ের শুভ উদ্বোধন বগুড়ায় উত্তরের পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে ইতিহাস চর্চা ও গবেষণা সংস্থার দিনব্যাপী ওয়ার্কশপ নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু

রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী ঃ রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের বিভিন্ন ফুটপাতজুড়ে শিক্ষার্থীবান্ধব ও আকর্ষণীয় বেঞ্চ স্থাপন করা হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত দাবিটি বাস্তবায়িত হওয়ায় শিক্ষার্থী, রোগীর স্বজন ও সাধারণ পথচারীরা স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন। রাসিক প্রশাসকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। জানা গেছে, মেডিকেল কলেজ ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা ক্লাস, ওয়ার্ড, ল্যাব, লাইব্রেরি ও দীর্ঘ ডিউটির ফাঁকে বসার উপযোগী বিশ্রামস্থলের দাবি জানিয়ে আসছিলেন। ক্যাম্পাসের অভ্যন্তরে ফুটপাত উন্নয়ন ও পাকা করার কাজ শুরু হলেও বিভিন্ন স্থানে বসার ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের পাশাপাশি রোগীর স্বজনদেরও ভোগান্তির মুখে পড়তে হতো। গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির বিষয়টি তাঁর কাছে তুলে ধরা হয়। প্রশাসক বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এর প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশে অল্প সময়ের মধ্যেই ক্যাম্পাসের বিভিন্ন ফুটপাতে বেঞ্চ স্থাপন করা হয়। ইতোমধ্যে ১০ টি বেঞ্চ স্থাপন করা হয়েছে, আরো ১৫ টি স্থাপন কার্যক্রম চলমান রয়েছে। নতুন স্থাপিত এসব বেঞ্চ এখন শিক্ষার্থীদের বিশ্রাম এবং রোগীর স্বজনদের সাময়িক অবকাশের জন্য কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও পড়ুনঃ  ফরিদপুরে তিন আসনের সংসদ চৌধুরী নায়াবা ইউসুফ উল্টো রথযাত্রা বর্ণাঢ্য শোভাযাত্রা, উদ্বোধন করলেন

রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. রিমন আলী জানান, রাসিক প্রশাসক ক্যাম্পাস পরিদর্শনে এলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী মেডিকেল কলেজ শাখার পক্ষ থেকে শিক্ষার্থীবান্ধব ও আকর্ষণীয় বেঞ্চ স্থাপনের দাবি জানানো হয়। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে দাবিটি বাস্তবায়ন করায় রাসিক প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণ ও ক্যাম্পাস উন্নয়নে এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে এবং রাজশাহী মেডিকেল কলেজ আরও আধুনিক ও প্রাণবন্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাবে।

আরও পড়ুনঃ  ঈশ্বরদীতে মাদক মামলায় এক ব্যাক্তির ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড
Tag :
জনপ্রিয় পোস্ট

ধামরাইয়ে চার যানবাহনের সংঘর্ষে নিহত ১, আহত ২

রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন

আপডেটের সময়: ০৮:৪৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬