Dhaka ০২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আশুলিয়ায় ছাত্র জনতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেপ্তার মোড়েলগঞ্জে তরুণদের উদ্যোগে চালু হচ্ছে আইডিয়াল জেনারেল হাসপাতাল ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক জুড়াইন রেলগেট ও আশপাশ এলাকায় অবৈধ দখল উচ্ছেদে লিবিয়ায় মানব পাচারের অভিযোগ, ১ কোটি ২৩ লাখ টাকা দিয়েও নিখোঁজ চার যুবক শরীয়তপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ধামইরহাটে ১৮৭৫টি গাছের চারা পেল শিক্ষার্থীরা মৌলভীবাজারে চাতল বিলে লীজকৃত জলমহালে পাকা ঘর, দখলের অভিযোগ মাদারগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ তিনজন আটক, পলাতক আরও এক ১ দিনে ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ফটিকছড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২৫৬ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শারীরিক ও মানসিক অসামর্থ্যের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। শুক্রবার ব্রিফিংয়ে স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এটি জাতীয় সংসদ সচিবালয়ের নথিতে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগের কারণ সম্পর্কে স্পিকার বলেন, বিদায়ী রাষ্ট্রপতি গুরুতর অসুস্থ। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছেন। এছাড়া তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। স্পিকার আরও জানান, সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় রাষ্ট্রপতির ‘অটোনমিক নিউরোপ্যাথি’ রোগ ধরা পড়েছে। এ রোগের কারণে তিনি মাঝেমধ্যে অচেতন হয়ে পড়েন। বিভিন্ন শারীরিক জটিলতা এবং মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয়। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনি স্বাস্থ্যগত কারণেই পদত্যাগ করেছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের সাংবিধানিক প্রক্রিয়া ব্যাখ্যা করে স্পিকার বলেন, সংবিধান অনুযায়ী যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি, যাতে প্রয়োজন হলে এ দায়িত্ব পালন করতে পারি।

আরও পড়ুনঃ  এক তরকারিতেই সীমাবদ্ধ জীবন একাধিক কেনার সামর্থ্য নাই

তিনি বলেন, একইভাবে ডেপুটি স্পিকারও শপথের সময় এমন অঙ্গীকার করেন যে, স্পিকারের পদ শূন্য হলে তিনি সেই দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, আজ দুপুর থেকেই এ বিষয়ে নানা ধরনের আলোচনা শুনছি। তবে প্রকৃত সত্য হলো, তিনি সম্পূর্ণ স্বাস্থ্যগত কারণেই পদত্যাগ করেছেন। আমি তার দ্রুত সুস্থতা ও মঙ্গল কামনা করি। সাবেক সরকারের প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরও বলেন, আমার মনে হয়, তিনি আগের সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি সবসময়ই সমর্থন ও শ্রদ্ধা প্রদর্শন করেছেন। ক্রীড়াঙ্গন ও রাজনীতির এক অনন্য ব্যক্তিত্ব মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা।

আরও পড়ুনঃ  জনগণ আমাদের ভোট দিয়েছে, কিন্তু তা ছিনিয়ে নেয়া হয়েছে: ডা. শফিকুর রহমান
Tag :
জনপ্রিয় পোস্ট

আশুলিয়ায় ছাত্র জনতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেপ্তার

রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আপডেটের সময়: ০৬:৫৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শারীরিক ও মানসিক অসামর্থ্যের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। শুক্রবার ব্রিফিংয়ে স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এটি জাতীয় সংসদ সচিবালয়ের নথিতে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগের কারণ সম্পর্কে স্পিকার বলেন, বিদায়ী রাষ্ট্রপতি গুরুতর অসুস্থ। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছেন। এছাড়া তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। স্পিকার আরও জানান, সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় রাষ্ট্রপতির ‘অটোনমিক নিউরোপ্যাথি’ রোগ ধরা পড়েছে। এ রোগের কারণে তিনি মাঝেমধ্যে অচেতন হয়ে পড়েন। বিভিন্ন শারীরিক জটিলতা এবং মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয়। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনি স্বাস্থ্যগত কারণেই পদত্যাগ করেছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের সাংবিধানিক প্রক্রিয়া ব্যাখ্যা করে স্পিকার বলেন, সংবিধান অনুযায়ী যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি, যাতে প্রয়োজন হলে এ দায়িত্ব পালন করতে পারি।

আরও পড়ুনঃ  নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে: মামুনুল হক

তিনি বলেন, একইভাবে ডেপুটি স্পিকারও শপথের সময় এমন অঙ্গীকার করেন যে, স্পিকারের পদ শূন্য হলে তিনি সেই দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, আজ দুপুর থেকেই এ বিষয়ে নানা ধরনের আলোচনা শুনছি। তবে প্রকৃত সত্য হলো, তিনি সম্পূর্ণ স্বাস্থ্যগত কারণেই পদত্যাগ করেছেন। আমি তার দ্রুত সুস্থতা ও মঙ্গল কামনা করি। সাবেক সরকারের প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরও বলেন, আমার মনে হয়, তিনি আগের সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি সবসময়ই সমর্থন ও শ্রদ্ধা প্রদর্শন করেছেন। ক্রীড়াঙ্গন ও রাজনীতির এক অনন্য ব্যক্তিত্ব মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা।

আরও পড়ুনঃ  নির্মাণের নয় বছর তালাবদ্ধ বরিশাল শিশু হাসপাতাল