Dhaka ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান ” নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কারাগারে দেবিদ্বারে জমি দখলকে কেন্দ্র করে গৃহবধূকে শ্লীলতাহানি ও পিটিয়ে জখম, থানায় মামলা মাদক কারবারীদের আঁতুড়ঘর চকসুত্রাপুরের দুই বিয়াইন গ্রেফতার ১৫০০ পিস ইয়াবাসহ আটক কেন্দুয়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি নগদ অর্থ ও চাল বিতরণ জুলাই’২৪ গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের উদ্বোধন মাঠে গড়াল কাবাডি ও ভলিবল ফুলবাড়ী সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী দিনাজপুরে বোরো মৌসুমে ধান কাটা শেষ, খরচ বাড়ায় বাজারে চালের দাম ঊর্ধ্বগতি হোসেনপুরে প্রীতির ম্যাজিক, চাকরি ছেড়ে পাল্টে দিলেন হতদরিদ্র শত নারীদের জীবনচিত্র ফটিকছড়িতে আয়বর্ধণ মূলক সবজি চাষ প্রশিক্ষণ সম্পন্ন, পত্নীতলায় এক মাদক ব্যবসায়ী ১৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কিলোমিটার যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে শুরু হওয়া যানজট এখনও কাটেনি। ঢাকামুখী লেনে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। শুক্রবার (৫ জুন) ভোরের দিকে যমুনা সেতুর ওপর একাধিক যানবাহনের দুর্ঘটনা ও বিকল হয়ে পড়া এবং ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপের কারণে এ যানজটের সৃষ্টি হয়। সেতুর গোলচত্বর থেকে কোনাবাড়ী পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় ঢাকামুখী লেনে যানজট দেখা গেছে। তবে উত্তরবঙ্গগামী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত যানজটের তীব্রতা বাড়তে থাকে। মুলিবাড়ি, কড্ডার মোড়, ঝাঐল ওভারব্রিজ ও কোনাবাড়ী পেরিয়ে নলকার কাছাকাছি পর্যন্ত যানজট বিস্তৃত হয়। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে যানবাহন। বৈরী আবহাওয়ার মধ্যে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলে ফেরা অসংখ্য যাত্রী। বিকেলে যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) প্রণয় কুমার জানান, সেতুর পশ্চিম টোলপ্লাজা থেকে কোনাবাড়ী পর্যন্ত ঢাকামুখী লেনে যানজট রয়েছে। মাঝে মাঝে ধীরগতিতে গাড়ি চললেও টোলপ্লাজা দিয়ে যানবাহন স্বাভাবিক গতিতে পার হতে পারছে না।

আরও পড়ুনঃ  ফুলবাড়ী সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ঈদের ছুটি শেষে পোশাককর্মীরা কর্মস্থলে ফিরছেন। এতে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তিনি জানান, শুক্রবার ভোরে যমুনা সেতুর ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে একটি বাস, প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে কেউ হতাহত না হলেও যানবাহনগুলো বিকল হয়ে পুরো লেন বন্ধ হয়ে যায়। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে পোশাককর্মী বহনকারী কয়েকটি রিজার্ভ লোকাল বাস বিকল হয়ে পড়ে। ফলে উভয় লেনেই যানজটের সৃষ্টি হয়। পরে বিকল যানবাহন রেকার দিয়ে সরানোর সময় যানজট আরও তীব্র আকার ধারণ করে। সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মোফাখখারুল ইসলাম বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত যানজটের তীব্রতা বেশি ছিল। বর্তমানে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান ” নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কারাগারে

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কিলোমিটার যানজট

আপডেটের সময়: ০৪:২৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে শুরু হওয়া যানজট এখনও কাটেনি। ঢাকামুখী লেনে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। শুক্রবার (৫ জুন) ভোরের দিকে যমুনা সেতুর ওপর একাধিক যানবাহনের দুর্ঘটনা ও বিকল হয়ে পড়া এবং ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপের কারণে এ যানজটের সৃষ্টি হয়। সেতুর গোলচত্বর থেকে কোনাবাড়ী পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় ঢাকামুখী লেনে যানজট দেখা গেছে। তবে উত্তরবঙ্গগামী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত যানজটের তীব্রতা বাড়তে থাকে। মুলিবাড়ি, কড্ডার মোড়, ঝাঐল ওভারব্রিজ ও কোনাবাড়ী পেরিয়ে নলকার কাছাকাছি পর্যন্ত যানজট বিস্তৃত হয়। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে যানবাহন। বৈরী আবহাওয়ার মধ্যে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলে ফেরা অসংখ্য যাত্রী। বিকেলে যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) প্রণয় কুমার জানান, সেতুর পশ্চিম টোলপ্লাজা থেকে কোনাবাড়ী পর্যন্ত ঢাকামুখী লেনে যানজট রয়েছে। মাঝে মাঝে ধীরগতিতে গাড়ি চললেও টোলপ্লাজা দিয়ে যানবাহন স্বাভাবিক গতিতে পার হতে পারছে না।

আরও পড়ুনঃ  ফুলবাড়ী সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ঈদের ছুটি শেষে পোশাককর্মীরা কর্মস্থলে ফিরছেন। এতে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তিনি জানান, শুক্রবার ভোরে যমুনা সেতুর ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে একটি বাস, প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে কেউ হতাহত না হলেও যানবাহনগুলো বিকল হয়ে পুরো লেন বন্ধ হয়ে যায়। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে পোশাককর্মী বহনকারী কয়েকটি রিজার্ভ লোকাল বাস বিকল হয়ে পড়ে। ফলে উভয় লেনেই যানজটের সৃষ্টি হয়। পরে বিকল যানবাহন রেকার দিয়ে সরানোর সময় যানজট আরও তীব্র আকার ধারণ করে। সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মোফাখখারুল ইসলাম বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত যানজটের তীব্রতা বেশি ছিল। বর্তমানে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে গতকালের পর, আবারও আজ হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু.....