Dhaka ০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াত কর্মীকে ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে গ্রেফতারের প্রতিবাদে কেরানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য অপরাধীর কোন  রাজনৈতিক পরিচয় নেই: সোহেল মনজুর এমপি  বাঁশখালীতে দুর্গাপূজার প্রতিমা তৈরির কারখানা পরিদর্শনে ওসি রবিউল হক ‘নৈরাজ্যের’প্রতিবাদে পত্নীতলায় যুবদলের সমাবেশ ও মিছিল সালনায় শতবর্ষী ঝুঁকিপূর্ণ মহুয়াগাছ অপসারণ, স্বস্তিতে এলাকাবাসী ধামইরহাটে যুবদলের সমাবেশ ও মিছিল মির্জাপুরে আ.লীগের সাবেক সভাপতি ফালু গ্রেপ্তার নাটোর লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের ৬ সদস্য গ্রেফতার জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের গুপ্ত নৈরাজ্যের প্রতিবাদে, মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৬ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর) সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। আজ (২১ সেপ্টেম্বর ২০২৬) সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের তিন শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

আরও পড়ুনঃ  আশুলিয়ায় নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। এ সময় মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক রকিব লিটন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হাসান অভি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেসসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  লালপুরে সার বিক্রিতে অনিয়ম: বিসিআইসি ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের সন্ত্রাস, নৈরাজ্য ও যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপি রাজপথে রয়েছে। দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করে কেউ জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগের সব ষড়যন্ত্র মোকাবিলায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানাচ্ছি।’

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৭৩জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
Tag :
জনপ্রিয় পোস্ট

জামায়াত কর্মীকে ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে গ্রেফতারের প্রতিবাদে কেরানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের গুপ্ত নৈরাজ্যের প্রতিবাদে, মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেটের সময়: ০৯:৫২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর) সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। আজ (২১ সেপ্টেম্বর ২০২৬) সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের তিন শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

আরও পড়ুনঃ  বই পাঠে হয় জ্ঞানের স্ফুরণ, পাঠে পাঠেই হোক জাগরণ"

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। এ সময় মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক রকিব লিটন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হাসান অভি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেসসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মির্জাপুরে আ.লীগের সাবেক সভাপতি ফালু গ্রেপ্তার

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের সন্ত্রাস, নৈরাজ্য ও যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপি রাজপথে রয়েছে। দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করে কেউ জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগের সব ষড়যন্ত্র মোকাবিলায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানাচ্ছি।’

আরও পড়ুনঃ  দেশে এলে শেখ হাসিনার বিচার হবে: বিমানমন্ত্রী