Dhaka ১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পাইন্দংয়ে সচেতন নাগরিক ফোরামের মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত, বজ্রপাত ও পরিবেশের ভারসাম্য রক্ষায় শেরপুর-ধুনট মহাসড়কে তালবীজ রোপণ সুবর্ণচরে কমিউনিটি পুলিশের আয়োজনে কাবাডি প্রতিযোগিতা বদলগাছীতে জেরিন কিন্ডারগার্টেনের ৪২ শিক্ষার্থী পেল বৃত্তির সম্মাননা জেলা গাইড ক্যাম্প-২০২৬-এর মহা তাঁবু জলসা অনুষ্ঠিত ‌ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত ধামইরহাটে শিশু নির্যাতনের মামলা ‘মিথ্যা’ দাবি করে মানববন্ধন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি নাটোর লালপুরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

দেবিদ্বারে ড্রেজার দিয়ে কৃষিজমির মাটি কাটার দায়ে ৩টি ড্রেজার ও পাইপ বিনষ্ট

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৫৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ সময় দেখুন

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে কৃষিজমি রক্ষা ও পরিবেশ ধ্বংসরোধে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত ৩টি ড্রেজার ও প্রায় ১ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ) উপজেলার গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়নের বল্লভপুর এবং উজানিজোড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। ​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র ওই এলাকার ফসলি জমি কেটে মাটি বিক্রি করে আসছিল, যা স্থানীয় কৃষি ও পরিবেশের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এমন অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার নেতৃত্বে বল্লভপুর ও উজানিজোড়া গ্রামে অভিযান চালানো হয়। ​অভিযানকালে অবৈধ মাটি উত্তোলনের দায়ে ঘটনাস্থলে ৩টি শক্তিশালী ড্রেজার এবং মাটি পরিবহনে ব্যবহৃত আনুমানিক ১ হাজার ফুট পাইপ অকার্যকর ও বিনষ্ট করা হয়। ​এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা জানান, কৃষিজমি, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অবৈধভাবে মাটি উত্তোলন এবং পরিবেশ বিনষ্টকারী ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান ও আইনানুগ ব্যবস্থা নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ​

আরও পড়ুনঃ  চন্দ্রগঞ্জে পুলিশের অভিযানে ১২ মামলার আসামি গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

পাইন্দংয়ে সচেতন নাগরিক ফোরামের মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত,

দেবিদ্বারে ড্রেজার দিয়ে কৃষিজমির মাটি কাটার দায়ে ৩টি ড্রেজার ও পাইপ বিনষ্ট

আপডেটের সময়: ০৩:৫৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে কৃষিজমি রক্ষা ও পরিবেশ ধ্বংসরোধে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত ৩টি ড্রেজার ও প্রায় ১ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ) উপজেলার গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়নের বল্লভপুর এবং উজানিজোড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। ​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র ওই এলাকার ফসলি জমি কেটে মাটি বিক্রি করে আসছিল, যা স্থানীয় কৃষি ও পরিবেশের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এমন অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার নেতৃত্বে বল্লভপুর ও উজানিজোড়া গ্রামে অভিযান চালানো হয়। ​অভিযানকালে অবৈধ মাটি উত্তোলনের দায়ে ঘটনাস্থলে ৩টি শক্তিশালী ড্রেজার এবং মাটি পরিবহনে ব্যবহৃত আনুমানিক ১ হাজার ফুট পাইপ অকার্যকর ও বিনষ্ট করা হয়। ​এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা জানান, কৃষিজমি, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অবৈধভাবে মাটি উত্তোলন এবং পরিবেশ বিনষ্টকারী ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান ও আইনানুগ ব্যবস্থা নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ​

আরও পড়ুনঃ  কাজিপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে মাসের পর মাস উড়ছে ছেঁড়া পতাকা