Dhaka ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাগরপুরে গাঁজাগাছসহ মাদক ব্যবসায়ী রাসেল গ্রেপ্তার ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেপ্তার ২ আটোয়ারীর বর্ষালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে দুর্ধর্ষ চুরি আশ্বিনের হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড হোসেনপুর, বিদ্যুৎ বিচ্ছিন্ন শিক্ষার্থীদের আন্দোলনে নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনির্দিষ্টকালের ছুটি টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত ধুনটে অপরাধ দমন ও জননিরাপত্তা জোরদারে পুলিশের বিশেষ মোটরসাইকেল মহড়া কাউনিয়ায় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে প্রস্তুতি সভা যার যা আছে তাই নিয়ে মাঠে ঘোষণার পর ৪ গ্রামের সংঘর্ষ চট্টগ্রাম বন্দর এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই বৃহস্পতিবার

মুরাদনগরে এসপি ফিরুজের প্রভাব দেখিয়ে অবৈধ ড্রেজারে কাটা হচ্ছে কৃষিজমির উর্বর মাটি

মকলেছুর রহমান, মুরাদনগর প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নে রাতের আঁধারে অবৈধ ড্রেজার বসিয়ে কৃষিজমির টপসয়েল (উপরিভাগের উর্বর মাটি) কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী একটি চক্র পুলিশের এক কর্মকর্তার (এসপি ফিরুজ) নাম ভাঙিয়ে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে একদিকে যেমন কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশ ও স্থানীয় কৃষি ব্যবস্থার ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ​বুধবার (৭ অক্টোবর) সরেজমিনে ধামঘর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গিয়ে অবৈধ ড্রেজারের মাধ্যমে মাটি কাটার এমন দৃশ্য দেখা যায়। ​স্থানীয়দের অভিযোগ, ধামঘর ইউনিয়নের খুরুইল গ্রামের উত্তর পাড়ায় জুনাব আলী মাস্টারের বাড়ির পূর্ব পাশে এবং পশ্চিম পাড়ায় নোয়াব মার্কেটের পশ্চিম দিকে ও হারুন মেম্বারের বাড়ির দক্ষিণ পাশে দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার চালিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে।

আরও পড়ুনঃ  পত্নীতলায় মাদকবিরোধী অভিযান: এক হাজার লিটার ওয়াশ জব্দ, আটক ৩

খুরুইল উত্তর পাড়ায় গোবিন্দপুরের বিল্লাল এবং পশ্চিম পাড়ায় শাহরিয়ার হোসেনের অবৈধ ড্রেজার দিয়ে এই মাটি কাটার কাজ পরিচালনা করছেন। দিনের বেলায় বিষয়টি আড়ালে রাখা হলেও রাত নামলেই সক্রিয় হয়ে ওঠে এসব ড্রেজার। ​এলাকাবাসীর দাবি, কৃষিজমির টপসয়েল কেটে নেওয়ায় জমির উর্বরতা চিরতরে নষ্ট হয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে ফসল উৎপাদনে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এছাড়া ড্রেজারের গভীর গর্তের কারণে আশপাশের কৃষিজমি ও স্বাভাবিক পরিবেশও হুমকির মুখে পড়েছে।​এ বিষয়ে অভিযুক্ত ড্রেজার মালিকদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। ​স্থানীয় কৃষকরা অবিলম্বে এই অবৈধ ড্রেজার বন্ধ এবং কৃষিজমি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে গাঁজাগাছসহ মাদক ব্যবসায়ী রাসেল গ্রেপ্তার

মুরাদনগরে এসপি ফিরুজের প্রভাব দেখিয়ে অবৈধ ড্রেজারে কাটা হচ্ছে কৃষিজমির উর্বর মাটি

আপডেটের সময়: ০২:৪৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

মকলেছুর রহমান, মুরাদনগর প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নে রাতের আঁধারে অবৈধ ড্রেজার বসিয়ে কৃষিজমির টপসয়েল (উপরিভাগের উর্বর মাটি) কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী একটি চক্র পুলিশের এক কর্মকর্তার (এসপি ফিরুজ) নাম ভাঙিয়ে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে একদিকে যেমন কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশ ও স্থানীয় কৃষি ব্যবস্থার ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ​বুধবার (৭ অক্টোবর) সরেজমিনে ধামঘর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গিয়ে অবৈধ ড্রেজারের মাধ্যমে মাটি কাটার এমন দৃশ্য দেখা যায়। ​স্থানীয়দের অভিযোগ, ধামঘর ইউনিয়নের খুরুইল গ্রামের উত্তর পাড়ায় জুনাব আলী মাস্টারের বাড়ির পূর্ব পাশে এবং পশ্চিম পাড়ায় নোয়াব মার্কেটের পশ্চিম দিকে ও হারুন মেম্বারের বাড়ির দক্ষিণ পাশে দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার চালিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে।

আরও পড়ুনঃ  বুড়িগঙ্গার টলটলে রূপ রক্ষায় প্রয়োজন সচেতনতা ও কঠোর নজরদারি

খুরুইল উত্তর পাড়ায় গোবিন্দপুরের বিল্লাল এবং পশ্চিম পাড়ায় শাহরিয়ার হোসেনের অবৈধ ড্রেজার দিয়ে এই মাটি কাটার কাজ পরিচালনা করছেন। দিনের বেলায় বিষয়টি আড়ালে রাখা হলেও রাত নামলেই সক্রিয় হয়ে ওঠে এসব ড্রেজার। ​এলাকাবাসীর দাবি, কৃষিজমির টপসয়েল কেটে নেওয়ায় জমির উর্বরতা চিরতরে নষ্ট হয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে ফসল উৎপাদনে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এছাড়া ড্রেজারের গভীর গর্তের কারণে আশপাশের কৃষিজমি ও স্বাভাবিক পরিবেশও হুমকির মুখে পড়েছে।​এ বিষয়ে অভিযুক্ত ড্রেজার মালিকদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। ​স্থানীয় কৃষকরা অবিলম্বে এই অবৈধ ড্রেজার বন্ধ এবং কৃষিজমি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সাড়ম্বরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: নগরজুড়ে উৎসবের আমেজ, এবার মহাসপ্তমী পালিত হবে দুই দিন