Dhaka ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধামরাইয়ে চার যানবাহনের সংঘর্ষে নিহত ১, আহত ২ লামায় সরকারি বমু রিজার্ভ গিলছেন আ’লীগ নেত্রী, অবৈধ স্থাপনা নির্মাণে ক্ষুব্ধ এলাকাবাসী ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের উদ্যোগে ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শাজাহানপুরে ১৩.৫ কেজি গাঁজাসহ নারী পুরুষ মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ করেছে জেলা ছাত্রদল দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন জিয়া মঞ্চের এক, দুই, তিন ইউনিট কার্যালয়ের শুভ উদ্বোধন বগুড়ায় উত্তরের পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে ইতিহাস চর্চা ও গবেষণা সংস্থার দিনব্যাপী ওয়ার্কশপ নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু

বাগমারায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলায় জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা বাড়াতে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৮ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, সেলিম আহমেদ । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ড. মুহা. আঃ মুমীত, বাগমারা ওসি তদন্ত কমলেশ দাস, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা সাইদ আলী, শাখা ব্যবস্থাপক ব্র্যাক গৌরাঙ্গ কুমার, ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি কর্মকর্তা পঙ্কজ কুমার বিশ্বাস সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষার্থী এবং ব্লাস্ট প্রতিনিধি ।

আরও পড়ুনঃ  মোকামতলায় চুরির প্রস্তুতিকালে চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার

আয়োজকেরা জানায়, ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের মূল লক্ষ্য জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং ও যৌন হয়রানিমুক্ত নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন, কর্মক্ষেত্র ও কমিউনিটি গড়ে তোলা। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়িত হবে। রাজশাহী, ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বরিশাল ও নারায়ণগঞ্জ জেলায় এর কার্যক্রম পরিচালিত হবে।
প্রকল্পের আওতায় ২৭০টি শিক্ষা প্রতিষ্ঠান, তৈরি পোশাক শিল্পখাত, গণপরিবহন ও বিভিন্ন কমিউনিটিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ, নিরাপদ চলাচল নিশ্চিত করতে ঝুঁকি বিশ্লেষণ, ঝুঁকি ম্যাপ তৈরি, অভিভাবক সভা, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে অ্যাকশন প্ল্যান এবং যুব ফোরাম গঠনের মতো কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
সভায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মিতা রানী সরকার প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। সভা পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা আফরোজা খাতুন , এছাড়া উপস্থিত ছিলেন , দুর্গাপুর একাউন্টস অফিসার সোহেল রানা, কমিউনিটি ভলান্টিয়ারসহ সংশ্লিষ্টরা।
উপজেলা নির্বাহী অফিসার বলেন , এই প্রকল্প রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় নারী, শিশু ও তরুণদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এবিষয় গুলো গুরুত্ব সহকারে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে হবে এবং প্রয়োজনে প্রশাসন কে জানাতে হবে।

আরও পড়ুনঃ  বগুড়ায় ৪ লক্ষ ৫৩ হাজার জাল টাকাসহ কারবারী গ্রেফতার
Tag :
জনপ্রিয় পোস্ট

ধামরাইয়ে চার যানবাহনের সংঘর্ষে নিহত ১, আহত ২

বাগমারায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০১:১৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

নিজস্ব প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলায় জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা বাড়াতে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৮ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, সেলিম আহমেদ । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ড. মুহা. আঃ মুমীত, বাগমারা ওসি তদন্ত কমলেশ দাস, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা সাইদ আলী, শাখা ব্যবস্থাপক ব্র্যাক গৌরাঙ্গ কুমার, ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি কর্মকর্তা পঙ্কজ কুমার বিশ্বাস সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষার্থী এবং ব্লাস্ট প্রতিনিধি ।

আরও পড়ুনঃ  বগুড়ায় ৪ লক্ষ ৫৩ হাজার জাল টাকাসহ কারবারী গ্রেফতার

আয়োজকেরা জানায়, ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের মূল লক্ষ্য জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং ও যৌন হয়রানিমুক্ত নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন, কর্মক্ষেত্র ও কমিউনিটি গড়ে তোলা। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়িত হবে। রাজশাহী, ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বরিশাল ও নারায়ণগঞ্জ জেলায় এর কার্যক্রম পরিচালিত হবে।
প্রকল্পের আওতায় ২৭০টি শিক্ষা প্রতিষ্ঠান, তৈরি পোশাক শিল্পখাত, গণপরিবহন ও বিভিন্ন কমিউনিটিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ, নিরাপদ চলাচল নিশ্চিত করতে ঝুঁকি বিশ্লেষণ, ঝুঁকি ম্যাপ তৈরি, অভিভাবক সভা, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে অ্যাকশন প্ল্যান এবং যুব ফোরাম গঠনের মতো কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
সভায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মিতা রানী সরকার প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। সভা পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা আফরোজা খাতুন , এছাড়া উপস্থিত ছিলেন , দুর্গাপুর একাউন্টস অফিসার সোহেল রানা, কমিউনিটি ভলান্টিয়ারসহ সংশ্লিষ্টরা।
উপজেলা নির্বাহী অফিসার বলেন , এই প্রকল্প রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় নারী, শিশু ও তরুণদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এবিষয় গুলো গুরুত্ব সহকারে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে হবে এবং প্রয়োজনে প্রশাসন কে জানাতে হবে।

আরও পড়ুনঃ  মান্দায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন এমপি ডাঃ টিপু