Dhaka ০৮:০২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধামইরহাটে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন হয়রানি অভিযোগে যুবকসহ গ্রেফতার-৩ চিলমারীতে সাবরেজিস্টার অফিস কর্মকর্তা-কমর্চারী শুন্য বৃষ্টির পানিতে ঈদগাঁওর অলিগলির সড়ক প্লাবিত জনদূভোগ চরমে দেবিদ্বারে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ভ্রান্তি বান্দরবানে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে ১.৫ কোটি টাকার শিক্ষাবৃত্তি বিতরণ লামায় যাত্রা শুরু করল ‘লামা টেকনিক্যাল ইনস্টিটিউট দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রত্যয় আমিনবাজারের ময়লার ভাগাড় সরিয়ে হবে বৃক্ষরোপণ: জেলা প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সেবার সংকট: অচল সিটি স্ক্যান, এক্স-রে ফিল্ম ও ওষুধের তীব্র আকাল কাশিমপুরে পৃথক তিন মাদকবিরোধী অভিযানে ৭ কারবারি আটক, ৬ কেজি গাঁজা ও ২৮০ পিস ইয়াবা উদ্ধার

বাঁশখালীতে চলন্ত হাইচ গাড়িতে আগুন, চালকের দক্ষতায় রক্ষা পেল যাত্রীরা

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মনছুরিয়া বাজার এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী হাইচ (কার) গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেলেও চালকের তাৎক্ষণিক বিচক্ষণতায় সব যাত্রী নিরাপদে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (৫ জুলাই) দুপুর প্রায় আড়াইটার দিকে বাঁশখালী প্রধান সড়কের মনছুরিয়া বাজারের উত্তর পাশে দক্ষিণমুখী যাত্রীবাহী গাড়িটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  মোংলায় মিথ্যা হয়রানি মুলক মামলার নিষ্পত্তি না হলে মানববন্ধন চালিয়ে যাওয়ার ঘোষণা

প্রত্যক্ষদর্শী বাপ্পা মল্লিক জানান, চলন্ত অবস্থায় হঠাৎ গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে চালক দ্রুত গাড়িটি সড়কের পাশে থামান। এরপর মুহূর্তের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে আগুন তীব্র আকার ধারণ করে।

খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এবং প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির এসির গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ১০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ  নাগরপুরে বাপুসের নতুন কমিটি ঘোষণা, সভাপতি বকুল ও সম্পাদক আলমগীর

গাড়ির চালক আব্দুল্লাহ বলেন, চলন্ত অবস্থায় হঠাৎ গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখি। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে সব যাত্রীকে নিরাপদে নামিয়ে দিই। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। আল্লাহর রহমতে সবাই নিরাপদে আছেন, তবে আমার গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের পর কিছু সময়ের জন্য বাঁশখালী প্রধান সড়কে যান চলাচলে ধীরগতি দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ধামইরহাটে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন হয়রানি অভিযোগে যুবকসহ গ্রেফতার-৩

বাঁশখালীতে চলন্ত হাইচ গাড়িতে আগুন, চালকের দক্ষতায় রক্ষা পেল যাত্রীরা

আপডেটের সময়: ০৬:২২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মনছুরিয়া বাজার এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী হাইচ (কার) গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেলেও চালকের তাৎক্ষণিক বিচক্ষণতায় সব যাত্রী নিরাপদে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (৫ জুলাই) দুপুর প্রায় আড়াইটার দিকে বাঁশখালী প্রধান সড়কের মনছুরিয়া বাজারের উত্তর পাশে দক্ষিণমুখী যাত্রীবাহী গাড়িটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  আগামীকাল ‌ আসছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

প্রত্যক্ষদর্শী বাপ্পা মল্লিক জানান, চলন্ত অবস্থায় হঠাৎ গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে চালক দ্রুত গাড়িটি সড়কের পাশে থামান। এরপর মুহূর্তের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে আগুন তীব্র আকার ধারণ করে।

খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এবং প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ  শ্রীপুরে ক্রীড়া, কৃষি উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির এসির গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ১০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করেছে