Dhaka ০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন নিরাপত্তার আশ্বাস ও ৫ ছাত্রদল নেতা বহিষ্কারের পর শজিমেকে কর্মবিরতি প্রত্যাহার ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ’লীগ নেতা গ্রেপ্তার। কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌

আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার পর্ব পেরিয়ে মাগুরা বণিক সমিতিতে নির্বাচনের প্রস্তুতি, ভোট ২৫ সেপ্টেম্বর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৪৮:০১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ সময় দেখুন

এ কে এম মাজেদুল আলম (ইভান), মাগুরা :

আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময় এবং পরবর্তী অন্তর্বর্তী সরকার পর্ব পেরিয়ে অবশেষে নির্বাচনের পথে এগোচ্ছে মাগুরা জেলা বণিক সমিতি। দীর্ঘদিনের স্থবিরতা ও সাংগঠনিক জটিলতার পর সংগঠনটিতে নির্বাচনকে ঘিরে নতুন করে কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে। এরই মধ্যে দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬-এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাগুরা প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও সাংবাদিক শফিকুল ইসলাম শফিক। তিনি জানান, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচন-সংক্রান্ত মনোনয়নপত্র বিতরণ, জমা, যাচাই-বাছাই, আপিলসহ তফসিলের অন্যান্য কার্যক্রম মাগুরা প্রেসক্লাবেই অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রেসক্লাবকে কেন্দ্র করেই নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  জামালপুরে নার্সের রহস্যজনক মৃত্যু, নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে একই দিনে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

তফসিল অনুযায়ী, ২ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৪ সেপ্টেম্বর বিকেল ৫টা। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৬ সেপ্টেম্বর দুপুর ১২টায় এবং বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ওই দিন বিকেল ৫টায়।

আপিল গ্রহণ করা হবে ৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ৮ সেপ্টেম্বর সকাল ১১টায়। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ সেপ্টেম্বর বিকেল ৩টা। ওই দিন বিকেল ৫টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১০ সেপ্টেম্বর সকাল ১০টায়।

আরও পড়ুনঃ  খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধামরাই খাদ্য গোডাউন পরিদর্শনে খাদ্যমন্ত্রী

নির্বাচনী প্রচারণা চলবে ১০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ডিজিটাল ব্যানারে প্রচারণার সুযোগ থাকলেও পোস্টার ব্যবহারের অনুমতি নেই। প্রার্থীরা নিজ নিজ ফেসবুক আইডি থেকে প্রচারণা চালাতে পারবেন।

নির্বাচনী তথ্য অনুযায়ী, সমিতিতে মোট ১ হাজার ৯২৩ জন ভোটার রয়েছেন। নির্বাচনে মোট ১৯টি পদে ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদ রয়েছে।

তফসিল অনুযায়ী, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্রের মূল্য ৫ হাজার টাকা এবং কয়েকটি পদে ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন

দীর্ঘ বিরতির পর নির্বাচনের তফসিল ঘোষণায় মাগুরার ব্যবসায়ী মহলে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়কাল এবং পরবর্তী অন্তর্বর্তী সরকার পর্ব পেরিয়ে দীর্ঘ সময় পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে বণিক সমিতির সদস্যদের মধ্যে নতুন নেতৃত্বের প্রত্যাশা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মনে করছেন, নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত ও কার্যকর কমিটি গঠিত হলে মাগুরার ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন পরিচালনার ব্যয় মাগুরা জেলা বণিক সমিতি বহন করবে। নির্বাচন সংক্রান্ত যেকোনো বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে তফসিলে উল্লেখ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ

আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার পর্ব পেরিয়ে মাগুরা বণিক সমিতিতে নির্বাচনের প্রস্তুতি, ভোট ২৫ সেপ্টেম্বর

আপডেটের সময়: ০৪:৪৮:০১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

এ কে এম মাজেদুল আলম (ইভান), মাগুরা :

আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময় এবং পরবর্তী অন্তর্বর্তী সরকার পর্ব পেরিয়ে অবশেষে নির্বাচনের পথে এগোচ্ছে মাগুরা জেলা বণিক সমিতি। দীর্ঘদিনের স্থবিরতা ও সাংগঠনিক জটিলতার পর সংগঠনটিতে নির্বাচনকে ঘিরে নতুন করে কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে। এরই মধ্যে দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬-এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাগুরা প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও সাংবাদিক শফিকুল ইসলাম শফিক। তিনি জানান, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচন-সংক্রান্ত মনোনয়নপত্র বিতরণ, জমা, যাচাই-বাছাই, আপিলসহ তফসিলের অন্যান্য কার্যক্রম মাগুরা প্রেসক্লাবেই অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রেসক্লাবকে কেন্দ্র করেই নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে একই দিনে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

তফসিল অনুযায়ী, ২ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৪ সেপ্টেম্বর বিকেল ৫টা। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৬ সেপ্টেম্বর দুপুর ১২টায় এবং বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ওই দিন বিকেল ৫টায়।

আপিল গ্রহণ করা হবে ৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ৮ সেপ্টেম্বর সকাল ১১টায়। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ সেপ্টেম্বর বিকেল ৩টা। ওই দিন বিকেল ৫টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১০ সেপ্টেম্বর সকাল ১০টায়।

আরও পড়ুনঃ  জামালপুরে নার্সের রহস্যজনক মৃত্যু, নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার

নির্বাচনী প্রচারণা চলবে ১০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ডিজিটাল ব্যানারে প্রচারণার সুযোগ থাকলেও পোস্টার ব্যবহারের অনুমতি নেই। প্রার্থীরা নিজ নিজ ফেসবুক আইডি থেকে প্রচারণা চালাতে পারবেন।

নির্বাচনী তথ্য অনুযায়ী, সমিতিতে মোট ১ হাজার ৯২৩ জন ভোটার রয়েছেন। নির্বাচনে মোট ১৯টি পদে ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদ রয়েছে।

তফসিল অনুযায়ী, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্রের মূল্য ৫ হাজার টাকা এবং কয়েকটি পদে ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সাইদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ অনুষ্ঠিত