Dhaka ০৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বদলগাছীতে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত ভোলায় অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফিরোজ ও তার ৩ সহযোগী আটক উন্নয়নের প্রতিশ্রুতি, বাস্তবে দুর্ভোগ—কালিয়াকৈর পৌরসভার,৭,৮, ৯ নং ওয়ার্ড বাসিন্দাদের দীর্ঘশ্বাস বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস রাঙ্গুনিয়ায় পারিবারিক বিরোধে প্রাণ গেল যুবকের, চাচা ও চাচাতো ভাই আটক বান্দরবানে বন্যা ও পাহাড় ধসে বিপর্যস্ত জনজীবন: জেলা পরিষদ এবং যৌথ বাহিনীর জরুরি ত্রাণ তৎপরতা চলমান দিনাজপুরের বিরল সীমান্তে ৭৫ বোতল দেশি মদ উদ্ধার ধামইরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কোস্ট ফাউন্ডেশন: ১০০০ পরিবারের মাঝে জরুরি ত্রাণ বিতরণ

গাইবান্ধায় ঘুমন্ত কৃষককে গলাকেটে হত্যা, স্বজনের বিরুদ্ধে অভিযোগ

আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নিজ বাড়ির বারান্দায় ঘুমন্ত অবস্থায় শাহজালাল (৪৫) নামে এক কৃষককে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (১১ জুলাই) গভীর রাতে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কঞ্চিপাড়া মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহজালাল ওই গ্রামের মৃত নিয়ামত উল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাঁশ শিল্পের সঙ্গে জড়িত ছিলেন। পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, প্রতিদিনের মতো শনিবার রাতে খাবার খেয়ে শাহজালাল ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়েন এবং তার স্ত্রী গোলেদা বেগম ঘরের ভেতরে ঘুমান। রাত আনুমানিক ২টার দিকে স্বামীর গোঙানির শব্দ শুনে বাইরে এসে তিনি শাহজালালকে গলাকাটা অবস্থায় দেখতে পান। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরিটি মরদেহের পাশেই পড়ে ছিল। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
‎নিহতের ছেলে অটোচালক পাঞ্জু মিয়া অভিযোগ করেন, তার জ্যাঠাতো ভাই গোলাম হোসেন তার বাবাকে হত্যা করে পালিয়ে গেছে। পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তিনি দাবি করেন।

আরও পড়ুনঃ  পানি, হাহাকার আর দীর্ঘশ্বাস: ছয় দিনের টানা বর্ষণে বিপর্যস্ত বাঁশখালী

‎তিনি আরও জানান, গোলাম হোসেনের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার বাবার সঙ্গে বিরোধ চলছিল। কয়েক মাস আগে গোলামের স্ত্রীকে মারধরের ঘটনায় শাহজালাল প্রতিবাদ করেছিলেন বলেও জানান তিনি। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা জানান, হত্যায় ব্যবহৃত ছুরিটি মরদেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বারান্দার একটি কক্ষের পাটাতনের নিচের অংশ খুলে ভেতরে ঢুকে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি, মামলা হলে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুনঃ  সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক, পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
Tag :
জনপ্রিয় পোস্ট

বদলগাছীতে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত

গাইবান্ধায় ঘুমন্ত কৃষককে গলাকেটে হত্যা, স্বজনের বিরুদ্ধে অভিযোগ

আপডেটের সময়: ০২:৪৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নিজ বাড়ির বারান্দায় ঘুমন্ত অবস্থায় শাহজালাল (৪৫) নামে এক কৃষককে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (১১ জুলাই) গভীর রাতে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কঞ্চিপাড়া মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহজালাল ওই গ্রামের মৃত নিয়ামত উল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাঁশ শিল্পের সঙ্গে জড়িত ছিলেন। পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, প্রতিদিনের মতো শনিবার রাতে খাবার খেয়ে শাহজালাল ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়েন এবং তার স্ত্রী গোলেদা বেগম ঘরের ভেতরে ঘুমান। রাত আনুমানিক ২টার দিকে স্বামীর গোঙানির শব্দ শুনে বাইরে এসে তিনি শাহজালালকে গলাকাটা অবস্থায় দেখতে পান। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরিটি মরদেহের পাশেই পড়ে ছিল। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
‎নিহতের ছেলে অটোচালক পাঞ্জু মিয়া অভিযোগ করেন, তার জ্যাঠাতো ভাই গোলাম হোসেন তার বাবাকে হত্যা করে পালিয়ে গেছে। পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তিনি দাবি করেন।

আরও পড়ুনঃ  পানি, হাহাকার আর দীর্ঘশ্বাস: ছয় দিনের টানা বর্ষণে বিপর্যস্ত বাঁশখালী

‎তিনি আরও জানান, গোলাম হোসেনের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার বাবার সঙ্গে বিরোধ চলছিল। কয়েক মাস আগে গোলামের স্ত্রীকে মারধরের ঘটনায় শাহজালাল প্রতিবাদ করেছিলেন বলেও জানান তিনি। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা জানান, হত্যায় ব্যবহৃত ছুরিটি মরদেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বারান্দার একটি কক্ষের পাটাতনের নিচের অংশ খুলে ভেতরে ঢুকে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি, মামলা হলে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুনঃ  দেলোয়ার হোসেন অগ্নিদগ্ধ হয়ে ইন্তেকাল করেছেন। তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত