Dhaka ০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিয়তি পূর্বধলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল জাতীয় পর্যায়ে তৃতীয় সাকিন বিশ্বাস: কল্যানপুর গ্রামবাসীর গৌরবোজ্জ্বল সংবর্ধনা লোহাগাড়ায় সড়ক বাইক আরোহীর মৃত্যু ইতালির রোমে সন্ত্রাসী হামলায় নিহত নোয়াখালীর একই পরিবারের তিনজন চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াত যুব বিভাগের মাদকবিরোধী বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সম্পন্ন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে গাইবান্ধায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত মাগুরার শ্রীপুরে পালিত হলো আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস কেরানীগঞ্জের বন্দডাকপাড়ায় ইন্টারনেট ব্যবসা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ জন্ম থেকেই দুই পা স্বাভাবিকের তুলনায় ছোট। চলাফেরা করতে হয় দুই হাতের ওপর ভর করে হামাগুড়ি দিয়ে

পূর্বধলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

মীর আমিনুল ইসলাম বুলবুল:, স্টাফ রিপোর্টার ময়মনসিংহ :

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলায় ঝটিকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (২৭ জুন) সকালে উপজেলার নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যায়, সকালের দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া এলাকায় হঠাৎ করেই ছাত্রলীগের মিছিল বের হয়। মিছিলে শতাধিকের কাছাকাছি নেতাকর্মী অংশ নেন। তাদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতার ছবি সংবলিত ব্যানার ও পোস্টার দেখা যায়। এছাড়া নেতাকর্মীদের অনেকের হাতে জাতীয় পতাকা এবং লাঠি সদৃশ প্লাস্টিকের পাইপ ছিল।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে রাস্তার মাঝে বাস পার্কিং: ৩ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা

আয়োজকদের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও বর্তমানে যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ আওয়ামী লীগ নেতা আমানুর রশিদ খান জুয়েলের দিক-নির্দেশনায় এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলের ব্যানারেও আমানুর রশিদ খানের ছবি ও নাম ব্যবহার করে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা গেছে।

আরও পড়ুনঃ  নাচোলে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে স্থানীয়ভাবে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিম, ছাত্রলীগ কর্মী জাহিদ হাসান আকাশ, পিয়াস মীর ও হিমু তালুকদার। এ সময় তাদের সাথে উপজেলা ও স্থানীয় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করার সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গ্রেপ্তারকৃত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে নেতাকর্মীদের উচ্চস্বরে- ‘লও লও লও সালাম, শেখ শেখ শেখ মুজিব’, ‘আইতাছেরে আইতাছে, শেখের বেটি আইতাছে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘পূর্বধলার মাটি, জুয়েল ভাইয়ের ঘাঁটি’ স্লোগান দিতে শোনা যায়।

আরও পড়ুনঃ  ৫ বছর ধরে তালাবদ্ধ ভোলার ২৫০ শয্যা হাসপাতালের আইসিইউ, সংকটে ২২ লাখ মানুষ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রকাশ্যে মিছিলের বিষয়টি প্রশাসনের নজরে আসার পর নড়েচড়ে বসেছে স্থানীয় পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মিছিলের ভিডিওটি পুলিশ প্রত্যক্ষ করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নিয়তি

পূর্বধলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

আপডেটের সময়: ০৩:২৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

মীর আমিনুল ইসলাম বুলবুল:, স্টাফ রিপোর্টার ময়মনসিংহ :

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলায় ঝটিকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (২৭ জুন) সকালে উপজেলার নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যায়, সকালের দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া এলাকায় হঠাৎ করেই ছাত্রলীগের মিছিল বের হয়। মিছিলে শতাধিকের কাছাকাছি নেতাকর্মী অংশ নেন। তাদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতার ছবি সংবলিত ব্যানার ও পোস্টার দেখা যায়। এছাড়া নেতাকর্মীদের অনেকের হাতে জাতীয় পতাকা এবং লাঠি সদৃশ প্লাস্টিকের পাইপ ছিল।

আরও পড়ুনঃ  নবাবগঞ্জ-ঘোড়াঘাটবাসীর উদ্দেশ্যে আবেগঘন বিদায়ী বার্তা স্বাস্থ্য কর্মকর্তার

আয়োজকদের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও বর্তমানে যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ আওয়ামী লীগ নেতা আমানুর রশিদ খান জুয়েলের দিক-নির্দেশনায় এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলের ব্যানারেও আমানুর রশিদ খানের ছবি ও নাম ব্যবহার করে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা গেছে।

আরও পড়ুনঃ  ফুলেল সংবর্ধনায় বিদায়, ঘোড়ার গাড়িতে চড়ে বিদ্যালয় ছাড়লেন প্রধান শিক্ষক

অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে স্থানীয়ভাবে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিম, ছাত্রলীগ কর্মী জাহিদ হাসান আকাশ, পিয়াস মীর ও হিমু তালুকদার। এ সময় তাদের সাথে উপজেলা ও স্থানীয় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করার সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গ্রেপ্তারকৃত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে নেতাকর্মীদের উচ্চস্বরে- ‘লও লও লও সালাম, শেখ শেখ শেখ মুজিব’, ‘আইতাছেরে আইতাছে, শেখের বেটি আইতাছে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘পূর্বধলার মাটি, জুয়েল ভাইয়ের ঘাঁটি’ স্লোগান দিতে শোনা যায়।

আরও পড়ুনঃ  হিলিতে পৃথক মাদক অভিযানে ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ