Dhaka ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডল সহ সেবনরত অবস্থায় গ্রেপ্তার ২ আটোয়ারীর বর্ষালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে দুর্ধর্ষ চুরি আশ্বিনের হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড হোসেনপুর, বিদ্যুৎ বিচ্ছিন্ন শিক্ষার্থীদের আন্দোলনে নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনির্দিষ্টকালের ছুটি টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত ধুনটে অপরাধ দমন ও জননিরাপত্তা জোরদারে পুলিশের বিশেষ মোটরসাইকেল মহড়া কাউনিয়ায় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে প্রস্তুতি সভা যার যা আছে তাই নিয়ে মাঠে ঘোষণার পর ৪ গ্রামের সংঘর্ষ চট্টগ্রাম বন্দর এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই বৃহস্পতিবার একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

পিসিআইইউতে ৮-৯ অক্টোবর তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স, থাকছে ২৮৫ গবেষণাপত্র

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৬০ সময় দেখুন

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগামী ৮ ও ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট থ্রু এক্সেলেন্স ইন হায়ার এডুকেশন: কনটেমপোরারি গ্লোবাল পার্সপেক্টিভস’ (ICSDEHE 2026)। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, শিক্ষাবিদ ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এ গবেষণাভিত্তিক কনফারেন্স। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কনফারেন্সের বিভিন্ন তথ্য তুলে ধরেন পিসিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। উপাচার্য ড. তৈয়ব চৌধুরী বলেন, আগামী ৮ ও ৯ অক্টোবর পিসিআইইউতে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে। উচ্চশিক্ষার উৎকর্ষের মাধ্যমে টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়া এবং দেশের গবেষক, শিক্ষাবিদ ও পলিসিমেকারদের মধ্যে জ্ঞান, গবেষণা ও অভিজ্ঞতা বিনিময় করাই এ কনফারেন্সের মূল উদ্দেশ্য।

আরও পড়ুনঃ  শরণখোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

তিনি বলেন, এবারের কনফারেন্সে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লিটারেচার অ্যান্ড ইএলটি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, আইন এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি- এই নয়টি ট্র্যাক রাখা হয়েছে।

কনফারেন্সের অন্যতম আকর্ষণ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকদের অংশগ্রহণের কথা উল্লেখ করেন উপাচার্য। নেপাল, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, চীন ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের অতিথি ও বক্তারা কনফারেন্সে অংশ নিয়ে তাদের গবেষণা ও অভিজ্ঞতা তুলে ধরবেন।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় অর্থাভাবে চিকিৎসা হচ্ছেনা মৌসুমীর বাঁচার আকুতি

উপাচার্য জানান, এবারের কনফারেন্সে মোট ৩০১টি গবেষণাপত্র জমা পড়েছিল। এর মধ্যে ২৮৫টি গবেষণাপত্র গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, মালয়েশিয়া, তুরস্ক, নাইজেরিয়া ও ভারতের গবেষকদের ১১টি গবেষণাপত্রও গ্রহণ করা হয়েছে।

কনফারেন্সের মূল প্রতিপাদ্য- ‘Sustainable Development through Excellence in Higher Education: Contemporary Global Perspectives’। উচ্চশিক্ষার উৎকর্ষ, টেকসই উন্নয়ন এবং সমসাময়িক বৈশ্বিক প্রেক্ষাপটে গবেষণা ও জ্ঞান বিনিময়কে কেন্দ্র করে কনফারেন্সে বিভিন্ন সেশনে গবেষণাপত্র উপস্থাপন ও আলোচনা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আলী চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মফজল আহমেদ, মানবিক, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, কনফারেন্সের কনভেনার ড. গণেশ চন্দ্র রায়, রেজিস্ট্রার মোহাম্মদ ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সেলিম হোসেন, কো-কনভেনার ড. খন্দকার দাহির ইসলাম, কনফারেন্স সেক্রেটারি দীপক কুমার চৌধুরী, প্রক্টর রাশেদ খান মিলন, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি দিলরুবা আক্তার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ফারজিনা আক্তার, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক এবাদত হোসেন, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রভাষক পিংকি চাকমা, গিয়াস উদ্দিন রিয়াদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সরকারি অনুদানের দুই কোটি ৩৮ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাৎ এর অভিযোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডল সহ সেবনরত অবস্থায় গ্রেপ্তার ২

পিসিআইইউতে ৮-৯ অক্টোবর তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স, থাকছে ২৮৫ গবেষণাপত্র

আপডেটের সময়: ০৬:২৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগামী ৮ ও ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট থ্রু এক্সেলেন্স ইন হায়ার এডুকেশন: কনটেমপোরারি গ্লোবাল পার্সপেক্টিভস’ (ICSDEHE 2026)। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, শিক্ষাবিদ ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এ গবেষণাভিত্তিক কনফারেন্স। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কনফারেন্সের বিভিন্ন তথ্য তুলে ধরেন পিসিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। উপাচার্য ড. তৈয়ব চৌধুরী বলেন, আগামী ৮ ও ৯ অক্টোবর পিসিআইইউতে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে। উচ্চশিক্ষার উৎকর্ষের মাধ্যমে টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়া এবং দেশের গবেষক, শিক্ষাবিদ ও পলিসিমেকারদের মধ্যে জ্ঞান, গবেষণা ও অভিজ্ঞতা বিনিময় করাই এ কনফারেন্সের মূল উদ্দেশ্য।

আরও পড়ুনঃ  বিশ্ব শিক্ষক দিবসে নাগেশ্বরীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

তিনি বলেন, এবারের কনফারেন্সে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লিটারেচার অ্যান্ড ইএলটি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, আইন এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি- এই নয়টি ট্র্যাক রাখা হয়েছে।

কনফারেন্সের অন্যতম আকর্ষণ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকদের অংশগ্রহণের কথা উল্লেখ করেন উপাচার্য। নেপাল, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, চীন ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের অতিথি ও বক্তারা কনফারেন্সে অংশ নিয়ে তাদের গবেষণা ও অভিজ্ঞতা তুলে ধরবেন।

আরও পড়ুনঃ  বাসযোগ্য ও টেকসই নগর গড়তে এডিবির প্রকল্পের পরিধি নির্ধারণে রাসিকের সঙ্গে সভা