Dhaka ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আমের মৌসুম শেষে খুশি পত্নীতলার আমচাষিরা রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতাসহ তিন পলাতক আসামি গ্রেপ্তার গণভোটের অধিকার চুরি করেছে সরকার: নাহিদ ইসলাম নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক দেবিদ্বারে বিএনপি নেতা আউয়াল খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত, আহত অন্তত ৩০ পরিবেশ রক্ষায় শাজাহানপুরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে গাছের চারা বিতরণ মাদক কারবার বন্ধে বিক্ষোভ মিছিল ও এলাকাবাসী এবং জামে মসজিদ কমিটির কঠোর হুঁশিয়ারি রুমা উপজেলায় ত্রিপুরা কল্যাণ সংসদের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার অর্পণ ও শপথ গ্রহণ জুলাই সনদ ইস্যুতে আমরা দুই মেরুতে রয়েছি: ডা. শফিকুর

জুলাই সনদ ইস্যুতে আমরা দুই মেরুতে রয়েছি: ডা. শফিকুর

বাগেরহাট প্রতিনিধিঃ জুলাই সনদ ইস্যুতে সরকার এবং আমরা এখনো আমরা দুই মেরুতে রয়েছি। দেশের ৭০ ভাগ মানুষের রায়কে অবশ্যই সম্মান করতে হবে। কোনো অবস্থাতেই অপমান করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ও ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (৭ আগস্ট) বেলা ১১টায় বাগেরহাট সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অসংখ্য মায়ের বুক খালি করেছে, গুম করেছে। এখন পর্যন্ত আওয়ামী লীগ দুঃখ প্রকাশ করেনি। সামান্য অনুশোচনাও নেই। সীমান্তের ওপারে বসে উস্কানি অব্যাহত রেখেছে। এরকম একটা দল, যারা গুম করলো, খুন করলো, পঙ্গু করলো। একটা জেনারেশন যাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলো। তারা আবার কোনো ধরনের অনুশোচনা ছাড়া রাজনীতিতে ফিরতে চায়। সরকারের উচিত নিজ দায়িত্বে তাকে দেশে এনে বিচারের ব্যবস্থা করা।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান দিবসে বদলগাছীতে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

বিরোধীদলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, এক সময় সংসদে মারামারি হয়েছে। ফাইল ছুঁড়ে মারা হয়েছে। একে অন্যের দিকে তেড়ে গেছে। অশ্লীল অশ্রব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমরা সে পার্লামেন্ট চাই না। আমরা একটা সভ্য জগতের পার্লামেন্ট দেখতে চাই। এজন্য প্রথম দিন থেকে বিরোধীদল হিসেবে আমাদের ভূমিকা ছিল গঠনমূলক। যা আমরা অব্যাহত রাখব। কোনো উস্কানিতেই এ জায়গা থেকে আমরা সরে আসবো না। বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মো. মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীমসহ জেলা জামাতের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আরও পড়ুনঃ  মনপুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

আমের মৌসুম শেষে খুশি পত্নীতলার আমচাষিরা

জুলাই সনদ ইস্যুতে আমরা দুই মেরুতে রয়েছি: ডা. শফিকুর

আপডেটের সময়: ০৬:৫৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬

বাগেরহাট প্রতিনিধিঃ জুলাই সনদ ইস্যুতে সরকার এবং আমরা এখনো আমরা দুই মেরুতে রয়েছি। দেশের ৭০ ভাগ মানুষের রায়কে অবশ্যই সম্মান করতে হবে। কোনো অবস্থাতেই অপমান করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ও ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (৭ আগস্ট) বেলা ১১টায় বাগেরহাট সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অসংখ্য মায়ের বুক খালি করেছে, গুম করেছে। এখন পর্যন্ত আওয়ামী লীগ দুঃখ প্রকাশ করেনি। সামান্য অনুশোচনাও নেই। সীমান্তের ওপারে বসে উস্কানি অব্যাহত রেখেছে। এরকম একটা দল, যারা গুম করলো, খুন করলো, পঙ্গু করলো। একটা জেনারেশন যাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলো। তারা আবার কোনো ধরনের অনুশোচনা ছাড়া রাজনীতিতে ফিরতে চায়। সরকারের উচিত নিজ দায়িত্বে তাকে দেশে এনে বিচারের ব্যবস্থা করা।

আরও পড়ুনঃ  ফেসবুক পোস্টের কয়েক ঘণ্টা পর রাঙ্গুনিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার