
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: “সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ “—এই প্রতিপাদকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) পত্নীতলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়, পত্নীতলা, নওগাঁর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সমবায়ের সমিতির সদস্য, এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পত্রিকার সংবাদকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে ঐক্য, সহযোগিতা ও আত্মনির্ভরশীলতার প্রতীক। দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবায় সমিতি গুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পরিচালনার পাশাপাশি নারী ও যুব সমাজকে সমবায় কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, সম্মিলিত উদ্যোগ ও পারস্পারিক সহযোগিতার মাধ্যমে একটি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সমবায়ের উন্নয়ন ও প্রসারে সম্মিলিত প্রচেষ্টার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রতিবেদকের নাম 



















