Dhaka ০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল কাজীর দেউড়ির ১৫৫ কেজি ওজনের কোরাল মাছ যেভাবে বিক্রি মাদক ছেড়ে তরুণদের খেলার মাঠে আসার আহ্বান জানালেন মো: পিন্টু রহমান যাদুকাটা নদীতে খেয়া পারাপার বন্ধ ইজারাদারদের দ্বন্দ্বে চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটক চবি জামাল নজরুল গবেষণা কেন্দ্রের এনেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন গাবতলীতে তকির বকুল তলা সামাজিক সংগঠনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মোকামতলায় চুরির প্রস্তুতিকালে চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার পবায় দ্বীনি শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত ‘মথুরা মারকাযুল হুদা মাদ্রাসা ইলিশা-দক্ষিণ আইচা রুটে নিরাপদ সড়কের দাবিতে ভোলায় বাস মালিকদের সংবাদ সম্মেলন

নীলফামারীতে নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজকে সংবর্ধনা, বিচারসেবা উন্নয়নে মতবিনিময়

আনছারুল হক, স্টাফ রিপোর্টার, নীলফামারী:
নীলফামারীর নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়া উদ্দিন মাহমুদ-কে সংবর্ধনা এবং বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় জেলা আইনজীবী সমিতির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে নীলফামারী জেলা আইনজীবী সমিতি।
অনুষ্ঠানে নবাগত বিচারককে ফুলেল শুভেচ্ছা জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ (এমপি), সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী পরিষদের সদস্য, প্রবীণ ও নবীন আইনজীবীরা। পরে বিচার বিভাগের কার্যক্রম আরও গতিশীল করা, মামলাজট কমানো, আদালতের অবকাঠামোগত উন্নয়ন এবং বিচারসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় নীলফামারীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিচার বিভাগের বিভিন্ন স্তরের বিচারক উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ (এমপি), সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম মোস্তফা সজিব এবং সমিতির জ্যেষ্ঠ আইনজীবীরা।
বক্তারা বলেন, আদালতে বিচারাধীন মামলার সংখ্যা বাড়তে থাকায় মামলাজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই। একই সঙ্গে আইনজীবীদের জন্য পর্যাপ্ত চেম্বার ও বসার জায়গার অভাব দীর্ঘদিনের সমস্যা হিসেবে রয়ে গেছে। এসব সংকট দ্রুত সমাধান করা গেলে বিচার কার্যক্রম আরও গতিশীল ও সেবাবান্ধব হবে।
তারা আদালতের অবকাঠামো সম্প্রসারণ, নতুন এজলাস নির্মাণ, তথ্যপ্রযুক্তিনির্ভর বিচারব্যবস্থা চালু এবং বিচারক, আইনজীবী ও আদালতের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিচারপ্রার্থীরা যাতে হয়রানিমুক্ত পরিবেশে দ্রুত ও ন্যায়বিচার পান, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সংবর্ধনার জবাবে সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়া উদ্দিন মাহমুদ বলেন, বিচার বিভাগের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মর্যাদা অক্ষুণ্ন রেখে বিচারিক কার্যক্রম পরিচালনায় তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। দ্রুত ও মানসম্মত বিচার নিশ্চিত করতে আইনজীবীদের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, বিচারক ও আইনজীবীরা ন্যায়বিচার প্রতিষ্ঠার অভিন্ন অংশীদার। পারস্পরিক শ্রদ্ধাবোধ, পেশাগত সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করা সম্ভব। আদালতের বিদ্যমান সমস্যা পর্যায়ক্রমে সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি।

আরও পড়ুনঃ  নীলফামারীতে জুলাইয়ের চেতনায় ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান এনসিপির
Tag :
জনপ্রিয় পোস্ট

চন্দ্রগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নীলফামারীতে নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজকে সংবর্ধনা, বিচারসেবা উন্নয়নে মতবিনিময়

আপডেটের সময়: ০২:৫০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

আনছারুল হক, স্টাফ রিপোর্টার, নীলফামারী:
নীলফামারীর নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়া উদ্দিন মাহমুদ-কে সংবর্ধনা এবং বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় জেলা আইনজীবী সমিতির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে নীলফামারী জেলা আইনজীবী সমিতি।
অনুষ্ঠানে নবাগত বিচারককে ফুলেল শুভেচ্ছা জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ (এমপি), সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী পরিষদের সদস্য, প্রবীণ ও নবীন আইনজীবীরা। পরে বিচার বিভাগের কার্যক্রম আরও গতিশীল করা, মামলাজট কমানো, আদালতের অবকাঠামোগত উন্নয়ন এবং বিচারসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় নীলফামারীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিচার বিভাগের বিভিন্ন স্তরের বিচারক উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ (এমপি), সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম মোস্তফা সজিব এবং সমিতির জ্যেষ্ঠ আইনজীবীরা।
বক্তারা বলেন, আদালতে বিচারাধীন মামলার সংখ্যা বাড়তে থাকায় মামলাজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই। একই সঙ্গে আইনজীবীদের জন্য পর্যাপ্ত চেম্বার ও বসার জায়গার অভাব দীর্ঘদিনের সমস্যা হিসেবে রয়ে গেছে। এসব সংকট দ্রুত সমাধান করা গেলে বিচার কার্যক্রম আরও গতিশীল ও সেবাবান্ধব হবে।
তারা আদালতের অবকাঠামো সম্প্রসারণ, নতুন এজলাস নির্মাণ, তথ্যপ্রযুক্তিনির্ভর বিচারব্যবস্থা চালু এবং বিচারক, আইনজীবী ও আদালতের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিচারপ্রার্থীরা যাতে হয়রানিমুক্ত পরিবেশে দ্রুত ও ন্যায়বিচার পান, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সংবর্ধনার জবাবে সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়া উদ্দিন মাহমুদ বলেন, বিচার বিভাগের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মর্যাদা অক্ষুণ্ন রেখে বিচারিক কার্যক্রম পরিচালনায় তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। দ্রুত ও মানসম্মত বিচার নিশ্চিত করতে আইনজীবীদের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, বিচারক ও আইনজীবীরা ন্যায়বিচার প্রতিষ্ঠার অভিন্ন অংশীদার। পারস্পরিক শ্রদ্ধাবোধ, পেশাগত সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করা সম্ভব। আদালতের বিদ্যমান সমস্যা পর্যায়ক্রমে সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি।

আরও পড়ুনঃ  বরিশালে চড়া মাছের দাম, সবজি-মাংসে স্বস্তি