Dhaka ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টাঙ্গাইলের সার্বিক উন্নয়নে  ডিসি আবু সাঈদের সাথে গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত এনসিটি: ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির অনশন নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদ, দ্রুত বিচারের দাবি কাউনিয়ায় জাতীয় শিশুকন্যা দিবস পালিত কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স ফটিকছড়িতে বিশেষ অভিযানে ৩ ইয়াবা সেবী আটক: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ​ নীলফামারীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ধামইরহাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত নিরুলকে ঘিরে মেহেন্দিগঞ্জে তোলপাড়, হামলা মামলার চার্জশিটভুক্ত আসামিদের মা ইলিশ অভিযানে উপস্থিতি নিয়ে প্রশ্ন

নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদ, দ্রুত বিচারের দাবি

আনছারুল হক, স্টাফ রিপোর্টার নীলফামারী: নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক ডা. রবীন্দ্রনাথ মজুমদারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন চিকিৎসকরা। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয়। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে নীলফামারী মেডিকেল কলেজ ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, চিকিৎসকরা মানুষের জীবন রক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাঁদের ওপর হামলা, গালিগালাজ ও হুমকির ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা চিকিৎসকদের নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার পরিবেশকেও ব্যাহত করতে পারে। তাই ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও পড়ুনঃ  লালপুরে লাইসেন্স ছাড়া সার ও কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

ডা. সোহেলুর রহমান সোহেল বলেন, “চিকিৎসকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। চিকিৎসকরা মানুষের সেবায় নিয়োজিত। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনা জরুরি।” ডা. মোহাজ্জেম হোসেন বলেন, “চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি। কর্মরত চিকিৎসকদের সঙ্গে অশোভন আচরণ, গালিগালাজ ও হামলার ঘটনায় যথাযথ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি চিকিৎসকদের সুরক্ষায় কার্যকর আইন প্রণয়ন ও তার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। মানববন্ধনে অংশ নেওয়া ইন্টার্ন চিকিৎসকরাও পৃথক ব্যানারে প্রতিবাদ জানান। তাঁদের ব্যানারে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ, গালিগালাজ ও হামলার প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু বিচারের দাবি তুলে ধরা হয়। বক্তারা আরও বলেন, চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হাসপাতালগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় কার্যকর আইন প্রণয়ন এবং তার যথাযথ বাস্তবায়ন জরুরি। সমাবেশ থেকে ডা. রবীন্দ্রনাথ মজুমদারের ওপর হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয়

আরও পড়ুনঃ  বাঘড়ার পদ্মার চরে ভোর হতেই ইলিশ বেচাকেনার হাঁকডাক: নিষেধাজ্ঞার মধ্যেও সরব চরাঞ্চল ​
Tag :
জনপ্রিয় পোস্ট

টাঙ্গাইলের সার্বিক উন্নয়নে  ডিসি আবু সাঈদের সাথে গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদ, দ্রুত বিচারের দাবি

আপডেটের সময়: ০৬:১৭:২০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

আনছারুল হক, স্টাফ রিপোর্টার নীলফামারী: নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক ডা. রবীন্দ্রনাথ মজুমদারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন চিকিৎসকরা। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয়। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে নীলফামারী মেডিকেল কলেজ ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, চিকিৎসকরা মানুষের জীবন রক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাঁদের ওপর হামলা, গালিগালাজ ও হুমকির ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা চিকিৎসকদের নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার পরিবেশকেও ব্যাহত করতে পারে। তাই ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও পড়ুনঃ  চর ক্লার্কে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

ডা. সোহেলুর রহমান সোহেল বলেন, “চিকিৎসকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। চিকিৎসকরা মানুষের সেবায় নিয়োজিত। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনা জরুরি।” ডা. মোহাজ্জেম হোসেন বলেন, “চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি। কর্মরত চিকিৎসকদের সঙ্গে অশোভন আচরণ, গালিগালাজ ও হামলার ঘটনায় যথাযথ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি চিকিৎসকদের সুরক্ষায় কার্যকর আইন প্রণয়ন ও তার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। মানববন্ধনে অংশ নেওয়া ইন্টার্ন চিকিৎসকরাও পৃথক ব্যানারে প্রতিবাদ জানান। তাঁদের ব্যানারে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ, গালিগালাজ ও হামলার প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু বিচারের দাবি তুলে ধরা হয়। বক্তারা আরও বলেন, চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হাসপাতালগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় কার্যকর আইন প্রণয়ন এবং তার যথাযথ বাস্তবায়ন জরুরি। সমাবেশ থেকে ডা. রবীন্দ্রনাথ মজুমদারের ওপর হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয়

আরও পড়ুনঃ  ভোটের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী