
কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়ায় জাতীয় শিশু কন্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সোমবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সালাহ উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন, মেডিকেল অফিসার ডাঃ শাহানাজ,
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রওশন আরা রত্না,জামায়াতে ইসলামী উপজেলার আমীর মাওলানা আব্দুস সালাম সরকার, এনসিপি উপজেলা প্রধান সমস্বয়কারী মোঃ সাইদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিবেদকের নাম 


















