Dhaka ০৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস চট্টগ্রামে ১২ রবিউল আউয়ালে ধর্মীয় আবহে মুখর নগরী ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত তারাগঞ্জে পরোয়ানাভুক্ত মাদক কারবারি মোতাহার গ্রেফতার নবদিয়ায় ফুটবল ম্যাচে অগ্নি সেনা স্পোর্টিং ক্লাবের দুর্দান্ত জয় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে চলবে বিএনপি: সমাজকল্যাণ মন্ত্রী শিশুদের উন্নত চিকিৎসার নির্ভরযোগ্য কেন্দ্র হবে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল: ডা. পাভেল ঈদগাঁওয়ে ইয়াবা সেবনকালে সরঞ্জামাদিসহ ৪ জন আটক কুমিল্লায় এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে রেকর্ড আবেদন ভোলায় ১৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫১ বোতল ভারতীয় মদ ও ইয়াবাসহ আটক ২

শিশুদের উন্নত চিকিৎসার নির্ভরযোগ্য কেন্দ্র হবে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল: ডা. পাভেল

এম. আজাদ খান,স্টাফ রিপোর্টার,বগুড়া: বগুড়ার শিশুদের উন্নত, মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করতে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালকে একটি আধুনিক ও নির্ভরযোগ্য চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালনা কমিটির উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। তিনি বলেন, শিশুদের উন্নত চিকিৎসার নির্ভরযোগ্য কেন্দ্র হবে বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল। এ লক্ষ্য বাস্তবায়নে হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নসহ প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় বগুড়া শহরের দত্তবাড়িস্থ শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের হলরুমে হাসপাতালের পরিচালনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  দীপেন দেওয়ানের পর সাচিং প্রু জেরী: পাহাড়ের রাজনীতিতে নতুন অধ্যায়, তিন জেলায় নতুন প্রত্যাশা

হাসপাতালের পরিচালক আমিনুল হক দেওয়ান সজলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি উপস্থিত ছিলেন। সভায় ডা. পাভেল বলেন, বগুড়াসহ আশপাশের জেলার শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালটির সক্ষমতা বাড়ানো জরুরি। আধুনিক চিকিৎসা সরঞ্জাম, দক্ষ চিকিৎসক ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে হাসপাতালটিকে শিশু চিকিৎসার একটি মানসম্মত প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা রয়েছে। সভায় বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর ইসলাম স্বাধীন, বিএমএ বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ, ড্যাব বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক ডা. মো. ইউনুস আলী উপস্থিত ছিলেন। এ ছাড়া বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এম মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এম এস এম আতিকুর রহমান বাদলসহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে পরোয়ানাভুক্ত মাদক কারবারি মোতাহার গ্রেফতার
Tag :
জনপ্রিয় পোস্ট

শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস

শিশুদের উন্নত চিকিৎসার নির্ভরযোগ্য কেন্দ্র হবে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল: ডা. পাভেল

আপডেটের সময়: ০৭:৫৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

এম. আজাদ খান,স্টাফ রিপোর্টার,বগুড়া: বগুড়ার শিশুদের উন্নত, মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করতে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালকে একটি আধুনিক ও নির্ভরযোগ্য চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালনা কমিটির উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। তিনি বলেন, শিশুদের উন্নত চিকিৎসার নির্ভরযোগ্য কেন্দ্র হবে বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল। এ লক্ষ্য বাস্তবায়নে হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নসহ প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় বগুড়া শহরের দত্তবাড়িস্থ শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের হলরুমে হাসপাতালের পরিচালনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ,শিক্ষার্থীদের মাঝে ৫০০টির বেশি চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

হাসপাতালের পরিচালক আমিনুল হক দেওয়ান সজলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি উপস্থিত ছিলেন। সভায় ডা. পাভেল বলেন, বগুড়াসহ আশপাশের জেলার শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালটির সক্ষমতা বাড়ানো জরুরি। আধুনিক চিকিৎসা সরঞ্জাম, দক্ষ চিকিৎসক ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে হাসপাতালটিকে শিশু চিকিৎসার একটি মানসম্মত প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা রয়েছে। সভায় বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর ইসলাম স্বাধীন, বিএমএ বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ, ড্যাব বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক ডা. মো. ইউনুস আলী উপস্থিত ছিলেন। এ ছাড়া বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এম মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এম এস এম আতিকুর রহমান বাদলসহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ