Dhaka ০৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মিল্টন সমাদ্দরের অতর্কিত হামলার প্রতিবাদে শরণখোলায় মানববন্ধন তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড লক্ষ্মীপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুয়েটে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থীকে তারাগঞ্জ ইউএনওর অর্থসহায়তা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু চিলমারীতে হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টার উদ্ধোধন পবায় বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে হাশুয়ার কোপে চাচা নিহত ফুলবাড়ীর জাহিদুল নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১৭ হাজার টাকার ভ্যানের জন্য ফরিদ হত্যা,২৪ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার জিআই স্বীকৃতিতে বিশ্বমঞ্চে কুমিল্লার খাদি ও রসমালাই

গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫১ বোতল ভারতীয় মদ ও ইয়াবাসহ আটক ২

আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টর: গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বাজারে অভিযান চালিয়ে ৫১ বোতল ভারতীয় অ্যালকোহলযুক্ত মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), গাইবান্ধার অভিযানিক দল। এ সময় মাদক কারবারের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টা ৪৫ মিনিটে সদর থানাধীন কামারজানি ইউনিয়নের বটতলা (মাংস হাটি) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মো. আবুল কালামের নিজ দখলীয় মুরগির দোকানে তল্লাশি চালিয়ে মাটিতে পুঁতে রাখা এবং দোকানের বেড়ায় ঝুলিয়ে রাখা অবস্থায় ৫১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে ছিল Ice Vodka, McDowell’s No.1 এবং Ember Gold ব্র্যান্ডের মদ। এছাড়া একটি সাদা জিপারযুক্ত পলিব্যাগ থেকে ১০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  সিলেটের প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভাঙার শঙ্কায় ব্যবসায়ীকে হত্যা: পুলিশ

‎আটকরা হলেন কামাতকানি ইউনিয়নের গোহাট এলাকার মো. আবুল কালাম (৪৫) এবং খোলাহাটী ইউনিয়নের দক্ষিণ আইনালের তাড়ী এলাকার মো. সবুজ মিয়া (২৮)। জব্দকৃত মদের মোট পরিমাণ ১৭ লিটার ৮৭৫ মিলিলিটার এবং উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ লাখ ৫ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গাইবান্ধা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে।

আরও পড়ুনঃ  গুরুদাসপুরে মাদকবিরোধী অভিযানে ৭৪ বোতল এসকাফসহ দুই নারী গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

মিল্টন সমাদ্দরের অতর্কিত হামলার প্রতিবাদে শরণখোলায় মানববন্ধন

গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫১ বোতল ভারতীয় মদ ও ইয়াবাসহ আটক ২

আপডেটের সময়: ০৭:০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টর: গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বাজারে অভিযান চালিয়ে ৫১ বোতল ভারতীয় অ্যালকোহলযুক্ত মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), গাইবান্ধার অভিযানিক দল। এ সময় মাদক কারবারের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টা ৪৫ মিনিটে সদর থানাধীন কামারজানি ইউনিয়নের বটতলা (মাংস হাটি) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মো. আবুল কালামের নিজ দখলীয় মুরগির দোকানে তল্লাশি চালিয়ে মাটিতে পুঁতে রাখা এবং দোকানের বেড়ায় ঝুলিয়ে রাখা অবস্থায় ৫১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে ছিল Ice Vodka, McDowell’s No.1 এবং Ember Gold ব্র্যান্ডের মদ। এছাড়া একটি সাদা জিপারযুক্ত পলিব্যাগ থেকে ১০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ইউএনওর নির্দেশ মাদ্রাসা শিক্ষকের সাড়ে ১৭ দিনের বেতন কর্তন

‎আটকরা হলেন কামাতকানি ইউনিয়নের গোহাট এলাকার মো. আবুল কালাম (৪৫) এবং খোলাহাটী ইউনিয়নের দক্ষিণ আইনালের তাড়ী এলাকার মো. সবুজ মিয়া (২৮)। জব্দকৃত মদের মোট পরিমাণ ১৭ লিটার ৮৭৫ মিলিলিটার এবং উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ লাখ ৫ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গাইবান্ধা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে।

আরও পড়ুনঃ  উল্লাপাড়ায় পাথরবোঝাই ট্রাকের চাপায় স্কুলশিক্ষক নিহত