
সজিব আলী, নাচোল উপজেলা প্রতিনিধিঃ
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ(৬জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নাচোল শাখা এর যৌথ আয়োজনে, উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়ে,
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ।
আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক দুরুল হুদা,
উপজেলা জামাতের আমির ইয়াকুব আলী, পৌর জামাতের আমির মনিরুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব বক্তব্য রাখেন।
এছাড়াও উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, পিআইও অফিসার দুলাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহা, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির কর্মচারী, সমবায়ী সদস্য, স্থানীয় সুধীসমাজ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে বিআরডিবির ভূমিকার প্রশংসা করেন এবং সমন্বিত পল্লী উন্নয়নের মাধ্যমে টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।আলোচনা শেষে দুইজন উদ্যোক্তাকে ঋণের চেক, দুইজন শ্রেষ্ঠ সুফলভোগীকে সম্মাননা স্মারক ও দুইজন সুফলভোগীকে গাছের চারা তুলে দেন অতিথি বৃন্দরা।
প্রতিবেদকের নাম 



















