
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সরকারি ভাতা চালুর বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু উপজেলার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সঙ্গে মতবিনিময় করেন। শনিবার (১৮ জুলাই) বিকেলে নাগরপুর মহিলা অনার্স কলেজের হলরুমে উপজেলা ওলামা দলের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা ওলামা দলের সভাপতি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী ও নাগরপুর মহিলা অনার্স কলেজের গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা। সভায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলার ১২টি ইউনিয়নের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রতিবেদকের নাম 


















