Dhaka ০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শ্রেষ্ঠ ইউএনও থেকে শ্রেষ্ঠ প্রশাসক: জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে সম্মানিত ঢাকার এডিসি ফারজানা রহমান কুলাউড়ায় মনু নদীর বিভিন্ন স্থানে বাঁধে ধস, আতঙ্কে তীরবর্তী মানুষ যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘সবুজ বিদ্যালয়’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির প্রাথমিক শিক্ষা পদক শুভ উদ্বোধন। মাদারগঞ্জ ইউএনও এর সাথে “দৈনিক আজকের জনবাণী”র সৌজন্য সাক্ষাৎ বান্দরবানের লামায় বন্যা দুর্গতদের পাশে ‘গ্রীন হিল’ ও ইউএনএফপিএবিশেষ মেডিকেল ক্যাম্প ও ডিগনিটি কিট বিতরণ পত্নীতলায় হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেফতার মাদারগঞ্জে জব্দকৃত টিসিবির চাল ও ডাল নিলামে বিক্রি “সিএনজিতে যাত্রীবেশে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার” বজ্রপাতের অভিশপ্ত সকাল: একসাথে দুনিয়া ছাড়লেন বাবা-ছেলে

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার শিদলাই ইউনিয়নের পুমকারা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। একসঙ্গে দুই শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ​নিহত দুই শিশু পুমকারা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে ইমরান (৮) এবং একই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে জুনায়েদ (৮)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। ​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ইমরান, জুনায়েদ ও তাদের সমবয়সী আরেক শিশু বাইজিদ বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে ইমরান ও জুনায়েদ পানির গভীরে তলিয়ে যায় এবং দীর্ঘক্ষণ ভেসে না ওঠায় সাথে থাকা বাইজিদ চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে স্থানীয় ইয়াসিন মিয়া নামে এক লোক দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুকুরে নেমে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। ​পরে স্বজন ও স্থানীয় লোকজনের সহায়তায় তাদের দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। ​ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জ্যোতি প্রকাশ বিশ্বাস জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল। আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় পরীক্ষা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডিএমএ মজিদ জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে এবং পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুনঃ  চীনের মেডিকেল কলেজ থেকে এমবিবিএস অর্জন বাঁশখালীর ছেলে তাহসিনের
Tag :
জনপ্রিয় পোস্ট

শ্রেষ্ঠ ইউএনও থেকে শ্রেষ্ঠ প্রশাসক: জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে সম্মানিত ঢাকার এডিসি ফারজানা রহমান

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

আপডেটের সময়: ০৬:০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার শিদলাই ইউনিয়নের পুমকারা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। একসঙ্গে দুই শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ​নিহত দুই শিশু পুমকারা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে ইমরান (৮) এবং একই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে জুনায়েদ (৮)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। ​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ইমরান, জুনায়েদ ও তাদের সমবয়সী আরেক শিশু বাইজিদ বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে ইমরান ও জুনায়েদ পানির গভীরে তলিয়ে যায় এবং দীর্ঘক্ষণ ভেসে না ওঠায় সাথে থাকা বাইজিদ চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে স্থানীয় ইয়াসিন মিয়া নামে এক লোক দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুকুরে নেমে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। ​পরে স্বজন ও স্থানীয় লোকজনের সহায়তায় তাদের দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। ​ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জ্যোতি প্রকাশ বিশ্বাস জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল। আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় পরীক্ষা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডিএমএ মজিদ জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে এবং পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুনঃ  মাগুরার শ্রীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপবৃত্তি বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ