
মোঃ কাইয়ুম হাসান, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বনগাঁও এলাকার বাসিন্দা বিষু ঘটকের বড় ছেলে মুন্না সাপের কামড়ে মারা গেছেন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৯ জুলাই) সকালে বিষধর সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মুন্না। পরে স্বজনরা তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুন্নার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী নিহতের বাড়িতে ভিড় করেন। উল্লেখ্য, বর্ষা মৌসুমে ঠাকুরগাঁও জেলায় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় প্রতিবছরই সর্পদংশনের ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা সাপের কামড়ের পর ঝাড়ফুঁক বা বিলম্ব না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
প্রতিবেদকের নাম 



















