Dhaka ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজশাহীর পুঠিয়ায় আলোচিত হত্যা মামলার পলাতক আসামি স্বাধীনকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার রক্তাত্ত ২৮ এ অক্টোবর পালিত হয়, জামায়াত ইসলামী কক্সবাজার শহর শাখা কুলাউড়ায় জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালিত, বিক্ষোভ মিছিল ও সমাবেশ লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ৫টি মোবাইল জব্দ দক্ষিণ গফরগাঁওয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে চিলমারী উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪। লুণ্ঠিত স্বর্ণ বিক্রির ৮৮ লাখ টাকা উদ্ধার কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন মুরাদনগর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩ জ্বালানি তেল ব্যবসায়ীকে বড় অঙ্কের জরিমানা

মোঃ কাইয়ুম হাসান,স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ওজনে তেল কম দেওয়ার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন। অভিযানে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ যৌথ অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৪৬ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওজনে তেল কম দেওয়ার অভিযোগে লাহিড়ী ফিলিং স্টেশনের মালিক মোবারক হোসেনকে ১ লাখ টাকা, এস আর ট্রেডিংয়ের মালিক সুমন আলীকে ৫০ হাজার টাকা এবং হোসেন এন্টারপ্রাইজের মালিক ইসমাইল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  পঙ্গু সিএনজি চালকের চিকিৎসার দায়িত্ব নিলেন বিসিবি পরিচালক আসিফ রব্বানী

অভিযান পরিচালনা করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাস। এ সময় বিএসটিআই দিনাজপুর কার্যালয়ের পরিদর্শক তানভীর আহমেদ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং বাজারে কোনো ধরনের কারচুপি রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  মুরাদনগর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজশাহীর পুঠিয়ায় আলোচিত হত্যা মামলার পলাতক আসামি স্বাধীনকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩ জ্বালানি তেল ব্যবসায়ীকে বড় অঙ্কের জরিমানা

আপডেটের সময়: ০৯:২৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

মোঃ কাইয়ুম হাসান,স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ওজনে তেল কম দেওয়ার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন। অভিযানে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ যৌথ অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৪৬ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওজনে তেল কম দেওয়ার অভিযোগে লাহিড়ী ফিলিং স্টেশনের মালিক মোবারক হোসেনকে ১ লাখ টাকা, এস আর ট্রেডিংয়ের মালিক সুমন আলীকে ৫০ হাজার টাকা এবং হোসেন এন্টারপ্রাইজের মালিক ইসমাইল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে ১০৮ বোতল ফেনসিডিল মামলায় চালকের যাবজ্জীবন, খালাস ১