Dhaka ০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভা ও মঙ্গল ‌ শোভাযাত্রা নারায়ণগঞ্জে ট্রাক চাপায় নারী পোশাকশ্রমিকের করুণ মৃত্যুতে উত্তাল শ্রমিক সংগঠন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের শোভাযাত্রা সীমানা পেরিয়ে নতুন ইতিহাস: হাতিরঝিলে অনুষ্ঠিত হলো দেশের প্রথম নৈশকালীন আলট্রা ম্যারাথন। দোয়ার মাহফিলের নামে ডেকে নিয়ে ভিডিও ধারণ, মাদরাসা শিক্ষককে ব্ল্যাকমেইলিং বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে বগুড়ায় দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার

জ্বালানি তেল আমদানিতে ব্যয় বৃদ্ধি ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলবে না: বাণিজ্যমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • আপডেটের সময়: ০৪:০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৩১৯ সময় দেখুন

অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে অতিরিক্ত ব্যয়ের প্রভাব সাধারণ ভোক্তাপর্যায়ে পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেটের বাসিয়া খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সৌদি আরব থেকে তুলনামূলক বেশি দামে জ্বালানি আমদানির বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে দেশে জ্বালানি তেল ও গ্যাসের মজুত বাড়ানো হচ্ছে। একইসঙ্গে এ খাতে প্রয়োজনীয় অবকাঠামো ও সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  এই স্বাধীন দেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

তিনি আরও বলেন, ভারত, নেপাল ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও কম। ফলে এই মূল্য পরিবর্তন সামগ্রিক মূল্যস্ফীতিতে বড় কোনো প্রভাব ফেলবে না।

আরও পড়ুনঃ  এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

বাণিজ্যমন্ত্রী জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি খাতে প্রায়ই চাপ তৈরি হয়। এ অবস্থা মোকাবিলায় সরকার সংরক্ষণ সুবিধা বাড়ানোর পাশাপাশি এলএনজি আমদানির সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। এ লক্ষ্যে নতুন টার্মিনাল নির্মাণের জন্য শিগগিরই টেন্ডার আহ্বান করা হবে বলেও তিনি জানান।

আরও পড়ুনঃ  জিয়া-খালেদার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধায় বিএনপির ৪৮ বছরের সূচনা

এর আগে তিনি বাসিয়া খাল পরিদর্শন করেন। আগামী ২ মে খালটির খননকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা।

Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভা ও মঙ্গল ‌ শোভাযাত্রা

জ্বালানি তেল আমদানিতে ব্যয় বৃদ্ধি ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলবে না: বাণিজ্যমন্ত্রী

আপডেটের সময়: ০৪:০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে অতিরিক্ত ব্যয়ের প্রভাব সাধারণ ভোক্তাপর্যায়ে পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেটের বাসিয়া খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সৌদি আরব থেকে তুলনামূলক বেশি দামে জ্বালানি আমদানির বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে দেশে জ্বালানি তেল ও গ্যাসের মজুত বাড়ানো হচ্ছে। একইসঙ্গে এ খাতে প্রয়োজনীয় অবকাঠামো ও সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  জিয়া-খালেদার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধায় বিএনপির ৪৮ বছরের সূচনা

তিনি আরও বলেন, ভারত, নেপাল ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও কম। ফলে এই মূল্য পরিবর্তন সামগ্রিক মূল্যস্ফীতিতে বড় কোনো প্রভাব ফেলবে না।

আরও পড়ুনঃ  অতিরিক্ত আমদানির কারণে হুমকিতে দেশের লবণশিল্প

বাণিজ্যমন্ত্রী জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি খাতে প্রায়ই চাপ তৈরি হয়। এ অবস্থা মোকাবিলায় সরকার সংরক্ষণ সুবিধা বাড়ানোর পাশাপাশি এলএনজি আমদানির সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। এ লক্ষ্যে নতুন টার্মিনাল নির্মাণের জন্য শিগগিরই টেন্ডার আহ্বান করা হবে বলেও তিনি জানান।

আরও পড়ুনঃ  হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা ডিসি ফরিদার