
ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মুগবেলাই এলাকায় লুৎফিয়া উচ্চ বিদ্যালয়কে ঘিরে অবৈধভাবে জমি বিক্রি এবং নিয়মবহির্ভূতভাবে পরিচালনা কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, অত্র বিদ্যালয়ের বেশ কিছু জমি যথাযথ নিয়ম অনুসরণ না করে একের পর এক বিক্রি করা হয়েছে এবং এই প্রক্রিয়াটি বর্তমানেও চলমান রয়েছে। তবে এই বিষয়ে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের কোন মতামত নেওয়া হয়নি বলেও জানা যায়। পাশাপাশি স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ না করে একটি পক্ষ নিজেদের পছন্দমতো পরিচালনা কমিটি গঠন করেছে বলেও অভিযোগ করেছেন এলাকার ব্যক্তিবর্গ।
এলাকাবাসী জানান , শিক্ষা প্রতিষ্ঠানের জমি ও সম্পদ শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে জড়িত। তাই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তারা বিদ্যালয়ের জমি বিক্রি ও কমিটি গঠন সংক্রান্ত সকল নথিপত্র যাচাইয়ের দাবি এবং যারা এই জমি অবৈধভাবে বিক্রির সাথে জড়িত তাদেরকেই কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এই বিষয়ে সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার বলেন,“অভিযোগ দেন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদকের নাম 


















