Dhaka ০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ার ধুনটে গাঁজাসহ গ্রেফতার ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড গাজীপুরে পুলিশি অভিযানে আসামি ধরতে গিয়ে স্বর্ণ-টাকা উধাও? ‎শিবগঞ্জে পৈতৃক জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি কেরানীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিপুণ রায় চৌধুরী গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার পানিতে ডুবে শিশু ওমরের মৃত্যু পরিবারে বিরাজ করছে শোকের মাতুল কোনো খাদ্যগুদামে অনিয়ম পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না’ হাসপাতালের দালালচক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী হবিগঞ্জ-মৌলভীবাজারে প্লাবনের শঙ্কা শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

চৌদ্দগ্রামে গলায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ২৩ সময় দেখুন

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জেরে সালমা আক্তার (১৮) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৭ আগস্ট (বৃহস্পতিবার) রাতে উপজেলার উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামে স্বামী মাসুদ ড্রাইভারের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। ​নিহত সালমা আক্তার একই ইউনিয়নের কাঠালিয়া গ্রামের প্রবাসী আব্দুর রহিমের মেয়ে। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ মাস আগে উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের পেশায় চালক মাসুদের সঙ্গে ইসলামি শরিয়াহ অনুযায়ী সালমার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার প্রায়ই মনোমালিন্য ও পারিবারিক কলহ চলছিল।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে ‘নগ্ন দলীয় হস্তক্ষেপের’ অভিযোগ, মোরেলগঞ্জে জামায়াতের সংবাদ সম্মেলন

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে নিজ কক্ষে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন সালমা। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার এসআই মাহিম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ​চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন জানান, প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরও পড়ুনঃ  হ্নীলা নির্মাণ শ্রমিক অফিস বাউন্ডারির ভিতর চলে বখাটেদের  মদ,গাঁজা ও ইয়াবা সেবনের মহোৎসব
Tag :
জনপ্রিয় পোস্ট

বগুড়ার ধুনটে গাঁজাসহ গ্রেফতার ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

চৌদ্দগ্রামে গলায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা

আপডেটের সময়: ০৫:৩৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জেরে সালমা আক্তার (১৮) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৭ আগস্ট (বৃহস্পতিবার) রাতে উপজেলার উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামে স্বামী মাসুদ ড্রাইভারের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। ​নিহত সালমা আক্তার একই ইউনিয়নের কাঠালিয়া গ্রামের প্রবাসী আব্দুর রহিমের মেয়ে। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ মাস আগে উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের পেশায় চালক মাসুদের সঙ্গে ইসলামি শরিয়াহ অনুযায়ী সালমার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার প্রায়ই মনোমালিন্য ও পারিবারিক কলহ চলছিল।

আরও পড়ুনঃ  বঙ্গোপসাগরে ট্রলারডুবি ৫ জেলের মরদেহ উদ্ধার

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে নিজ কক্ষে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন সালমা। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার এসআই মাহিম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ​চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন জানান, প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরও পড়ুনঃ  নগরকান্দায় চুরি হওয়া মূর্তি আদালতের আদেশে মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর