
মোঃ শওকত আলী, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় মন্দির থেকে চুরি হওয়া মূর্তি আদালতের আদেশে মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে নগরকান্দা থানা পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) আদালতের আদেশ অনুযায়ী নগরকান্দা থানা পুলিশের হেফাজত থেকে চুরি যাওয়া মূর্তিটি মন্দির কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ সময় মন্দির কর্তৃপক্ষের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।মূর্তি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ, ওসি (তদন্ত) রাজ্জাক,
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সহসভাপতি মাহবুব আলী, এএসআই জাহাঙ্গীর, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রনোদা প্রসাদ সরকার, মন্দির পূজা কমিটির সভাপতি কালীপদ দাস এবং মন্দিরের পুরোহিত বরুন সরকার।মন্দির কর্তৃপক্ষ আদালতের আদেশ অনুযায়ী মূর্তিটি বুঝে নিয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে চুরি যাওয়া মূর্তি উদ্ধারে পুলিশ প্রশাসনের তৎপরতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।পুলিশ সূত্রে জানা যায়, মূর্তি চুরির ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধার হওয়া মূর্তিটি মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে
প্রতিবেদকের নাম 



















