Dhaka ০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস চট্টগ্রামে ১২ রবিউল আউয়ালে ধর্মীয় আবহে মুখর নগরী ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত তারাগঞ্জে পরোয়ানাভুক্ত মাদক কারবারি মোতাহার গ্রেফতার নবদিয়ায় ফুটবল ম্যাচে অগ্নি সেনা স্পোর্টিং ক্লাবের দুর্দান্ত জয় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে চলবে বিএনপি: সমাজকল্যাণ মন্ত্রী শিশুদের উন্নত চিকিৎসার নির্ভরযোগ্য কেন্দ্র হবে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল: ডা. পাভেল ঈদগাঁওয়ে ইয়াবা সেবনকালে সরঞ্জামাদিসহ ৪ জন আটক কুমিল্লায় এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে রেকর্ড আবেদন ভোলায় ১৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫১ বোতল ভারতীয় মদ ও ইয়াবাসহ আটক ২

বঙ্গোপসাগরে ট্রলারডুবি ৫ জেলের মরদেহ উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৫১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২৫ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২২ ঘণ্টা পর আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তাদের মরদেহের সন্ধান পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রলার মালিক ও মাঝি বাদল মোল্লা। এর আগে গত সোমবার দুপুরের দিকে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে ১৩ জন জেলে ছিলেন। দুর্ঘটনার পর ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও বাকিরা নিখোঁজ ছিলেন। মৃত জেলেরা হলেন, মো. নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইফুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)। তাদের বাড়ি পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নে। পাঁচ জেলের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর পাথরঘাটায় তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ

এফবি বরকত’ ট্রলারের মালিক বাদল মোল্লা জানান, গভীর সমুদ্র থেকে ৫ জেলের মরদেহ উদ্ধার করে একটি ট্রলার উপকূলের দিকে ফিরছে। পাথরঘাটায় পৌঁছাতে তাদের প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে। উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, সাগরে তখন প্রচণ্ড ঝড় ও তুফান চলছিল। জাল ফেলার প্রস্তুতির মধ্যে ক্লান্ত হয়ে কয়েকজন জেলে ট্রলারের ব্রিজের ভেতরে ঘুমিয়েছিলেন। হঠাৎ ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। ৮ জন জেলে প্রায় দুঘণ্টা সাগরে ভেসে থাকার পর অন্য ট্রলারে উঠে প্রাণ বাঁচান। দুর্ঘটনার খবর পাওয়ার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে সমুদ্রে একটি ট্রলার পাঠানো হয়। অভিযান চালিয়ে শেষ পর্যন্ত ৫ জেলের মরদেহের সন্ধান পাওয়া যায়।

আরও পড়ুনঃ  লালপুরে ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা প্যারেড অনুষ্ঠিত

বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ঘটনা শোনার পর সোমবারেই মালিক সমিতির পক্ষ থেকে ডুবে যাওয়া ট্রলারের সন্ধানে সাগরে ট্রলার পাঠানো হয়। মঙ্গলবার ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পেলে, তার ভেতর থেকেই জেলেদের নিথর দেহ উদ্ধার করা হয়। বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, মরদেহ নৌ পুলিশ ও কোস্ট গার্ড এর সহযোগিতায় সাগর থেকে পাথরঘাটায় নিয়ে আসা হচ্ছে।

আরও পড়ুনঃ  উল্লাপাড়ায় পাথরবোঝাই ট্রাকের চাপায় স্কুলশিক্ষক নিহত
Tag :
জনপ্রিয় পোস্ট

শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস

বঙ্গোপসাগরে ট্রলারডুবি ৫ জেলের মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৩:৫১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২২ ঘণ্টা পর আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তাদের মরদেহের সন্ধান পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রলার মালিক ও মাঝি বাদল মোল্লা। এর আগে গত সোমবার দুপুরের দিকে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে ১৩ জন জেলে ছিলেন। দুর্ঘটনার পর ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও বাকিরা নিখোঁজ ছিলেন। মৃত জেলেরা হলেন, মো. নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইফুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)। তাদের বাড়ি পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নে। পাঁচ জেলের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর পাথরঘাটায় তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  চুয়েটে গো কার্ট ও মার্স রোভার প্রদর্শনী পরিদর্শন করলেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু

এফবি বরকত’ ট্রলারের মালিক বাদল মোল্লা জানান, গভীর সমুদ্র থেকে ৫ জেলের মরদেহ উদ্ধার করে একটি ট্রলার উপকূলের দিকে ফিরছে। পাথরঘাটায় পৌঁছাতে তাদের প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে। উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, সাগরে তখন প্রচণ্ড ঝড় ও তুফান চলছিল। জাল ফেলার প্রস্তুতির মধ্যে ক্লান্ত হয়ে কয়েকজন জেলে ট্রলারের ব্রিজের ভেতরে ঘুমিয়েছিলেন। হঠাৎ ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। ৮ জন জেলে প্রায় দুঘণ্টা সাগরে ভেসে থাকার পর অন্য ট্রলারে উঠে প্রাণ বাঁচান। দুর্ঘটনার খবর পাওয়ার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে সমুদ্রে একটি ট্রলার পাঠানো হয়। অভিযান চালিয়ে শেষ পর্যন্ত ৫ জেলের মরদেহের সন্ধান পাওয়া যায়।

আরও পড়ুনঃ  ইউএনওর নির্দেশ মাদ্রাসা শিক্ষকের সাড়ে ১৭ দিনের বেতন কর্তন

বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ঘটনা শোনার পর সোমবারেই মালিক সমিতির পক্ষ থেকে ডুবে যাওয়া ট্রলারের সন্ধানে সাগরে ট্রলার পাঠানো হয়। মঙ্গলবার ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পেলে, তার ভেতর থেকেই জেলেদের নিথর দেহ উদ্ধার করা হয়। বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, মরদেহ নৌ পুলিশ ও কোস্ট গার্ড এর সহযোগিতায় সাগর থেকে পাথরঘাটায় নিয়ে আসা হচ্ছে।

আরও পড়ুনঃ  দিনাজপুরে চলন্ত অটোতে কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে দুর্ঘটনা আহত কয়েকজন