
আবুওবায়দুল হক খাজা চিলমারী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম: চিলমারী উপজেলায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৫ তম সাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । আজ ৩০ মে শনিবার সকাল সাড়ে দশটায় মডেল মসজিদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বরনে কোরআন তেলাওয়াত ও ১মিঃ মিনিট নীরবতা পালন করা হয় । আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা,সাবেক এম পি আলহাজ্ব আব্দুল বারী সরকার, সদস্য সচিব আবু হানিফা, সিনি. যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, সাদাকাত হোসেন সাজু, জোবায়দুল ইসলাম সুইট, সাবেক সা: সম্পাদক ও সদস্য সাহেব আলী, সামসুদ্দীন, জলিল বিএসসি, সাংবাদিক ও সদস্য বদরুদ্দোজা বুলু, বাবুল মন্ডল, যুবদলের আহ্বায়ক ইউনুস, ছাত্রদলের সদস্য সচিব মিনহাজ সুমন সহ উপজেলা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বৃতিচারন করেন তিনি শহীদ হলেও রেখে যাওয়া তার আদর্শ ও সততা আমাদের মাঝে চির অম্লান।তার সেই আদর্শকে লালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পুনরুজ্জীবিত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
জিয়া পরিবারকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র করেও নিঃশ্বেস করতে পারেনি। তারই সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান আজকের মাননীয় প্রধানমন্ত্রী। দীর্ঘায়ু কামনা ও দেশ পরিচালনায় দলীয় ও সাংগঠনিকভাবে শহীদ জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ থেকে সহযোগিতা করা। বিভেদভূলে এক হয়ে কাজ করা।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মাওলানা মামুনুর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার স্ত্রী,আপোষহীন নেত্রী,সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনা করা হয়। দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সততা,সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। দোয়া শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
প্রতিবেদকের নাম 



















