Dhaka ১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সিলেটের ডিআইজি সদরপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঠাকুরডাঙ্গী যুব সংঘের জয় সিলেট-তামাবিল মহাসড়কে হাইওয়ে ও থানা পুলিশের নামে চাঁদাবাজি নৌপথে শাশীম সিন্ডিকেট দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে চকরিয়া কেন্দ্রীয় হরিমন্দির পরিদর্শন কাউনিয়ায় দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দীঘিনালায় কাটারুং ছড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে সেনা জোনের ডেউটিন প্রদান বাঁশখালীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, দিলেন আর্থিক সহায়তা পবায় উৎসাহ-উদ্দীপনায় ৩১তম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন লালপুরে চানপুরের রাস্তায় আবারও ডাকাতি! মানিকগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ নিয়ে যাত্রী আটক

মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সবজি ব্লেন্ডিংয়ের যন্ত্র ও স্টেইনলেস স্টিলের বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে লুকিয়ে আনা ৫৬৬ গ্রাম স্বর্ণদণ্ড ও অলঙ্কার উদ্ধার করা হয়েছে।  এ সময় আবুধাবি থেকে আসা কামরুল ইসলাম নামের এক যাত্রীকে আটক করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা।

আরও পড়ুনঃ  অপরাধ প্রতিরোধ ও দমনে আধুনিক ডিজিটাল ফরেনসিক ল্যাবের কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ ফ্লাইটে চট্টগ্রামে আসেন কামরুল। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।

বিমানবন্দরের জনসংযোগ বিভাগের কর্মকর্তারা জানান, কাস্টমস হলে স্ক্যানিংয়ের সময় কামরুলের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে চ্যালেঞ্জ করেন ডিজিএফআইয়ের সদস্যরা। পরে বিমানবন্দরের ডিজিএফআই, এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে তার ব্যাগেজ তল্লাশি করা হয়।

আরও পড়ুনঃ  নবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকছেন ৪৫০ আনসার-ভিডিপি সদস্য

তল্লাশিতে নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডিংয়ের যন্ত্র এবং বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ৪৬৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণদণ্ড পাওয়া যায়। এ ছাড়া তার কাছে থাকা ১০০ গ্রাম ওজনের স্বর্ণের চুড়িও উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণের ওজন ৫৬৬ গ্রাম।

আরও পড়ুনঃ  টাঙ্গাইল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্বারোপ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার করা স্বর্ণের চালানের পরিমাণ নির্ধারণের পর তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করে তাকে পতেঙ্গা থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সিলেটের ডিআইজি

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ নিয়ে যাত্রী আটক

আপডেটের সময়: ০৩:০১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সবজি ব্লেন্ডিংয়ের যন্ত্র ও স্টেইনলেস স্টিলের বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে লুকিয়ে আনা ৫৬৬ গ্রাম স্বর্ণদণ্ড ও অলঙ্কার উদ্ধার করা হয়েছে।  এ সময় আবুধাবি থেকে আসা কামরুল ইসলাম নামের এক যাত্রীকে আটক করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান

রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ ফ্লাইটে চট্টগ্রামে আসেন কামরুল। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।

বিমানবন্দরের জনসংযোগ বিভাগের কর্মকর্তারা জানান, কাস্টমস হলে স্ক্যানিংয়ের সময় কামরুলের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে চ্যালেঞ্জ করেন ডিজিএফআইয়ের সদস্যরা। পরে বিমানবন্দরের ডিজিএফআই, এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে তার ব্যাগেজ তল্লাশি করা হয়।

আরও পড়ুনঃ  সিলেট-তামাবিল মহাসড়কে হাইওয়ে ও থানা পুলিশের নামে চাঁদাবাজি নৌপথে শাশীম সিন্ডিকেট