Dhaka ০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দক্ষিণ কেরানীগঞ্জে শুভ জন্মাষ্টমী ও বর্ণাঢ্য রথযাত্রা উদযাপিত: প্রধান অতিথি ছিলেন এডভোকেট নিপুন রায় চৌধুরী গোপালগঞ্জের ‘ফ্যামিলি ব্যবসা এখন বগুড়ায়: নাসীরুদ্দীন পাটওয়ারী কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন সাংবাদিকতার পাশাপাশি কৃষিতে বিপ্লব: ২০০টি কলার চারা দিয়ে তরুণ উদ্যোক্তা শাহিন সাগরের নতুন স্বপ্নযাত্রা বিরোধী দলের শুধু কর্মসূচির কথা শুনছি: রিজভী বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি করে ২২৫০০ পিস ইয়াবা উদ্ধার টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী আমরা ফটোসেশনের রাজনীতি করি না: পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম ‎নারীকে বাঁচাতে গিয়ে খাদে প্রতিমন্ত্রীর গাড়ি, পরে হাসপাতালে নারীর মৃত্যু

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:২১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

আবদুল আজিজ সায়েম, (কোম্পানীগঞ্জ) নোয়াখালী :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, ভজন-কীর্তন, আলোচনা সভা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ, কোম্পানীগঞ্জের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে পবিত্র গীতা পাঠ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বসুরহাট পৌরসভা এলাকা থেকে পৃথক পৃথক শোভাযাত্রা এসে বসুরহাট পৌরসভা সংলগ্ন বটতলায় একত্রিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

আরও পড়ুনঃ  জামালপুরে নার্সের রহস্যজনক মৃত্যু, নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার

শোভাযাত্রাটি বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঢোল, কাঁসর, শঙ্খধ্বনি ও ভজন-কীর্তনের সুরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বসুরহাট পৌরসভার কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। নারী, পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ নানা সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে বসুরহাট পৌরসভার শ্রীশ্রী জগন্নাথ মন্দির কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পূজা উদ্‌যাপন ফ্রন্টের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সদস্যসচিব বাবু অসীম মজুমদারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক বাবু মাখল লাল মজুমদার। শুভেচ্ছা বক্তব্য দেন পরিষদের সদস্যসচিব বাবু তুষার কান্তি ভৌমিক।

আরও পড়ুনঃ  বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ধুনট-শেরপুর নির্বাচনী এলাকায় টানা দুই দিনের সফরে গোলাম মোহাম্মদ সিরাজ ও আসিফ সিরাজ রব্বানী

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের। তবে অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তার পরিবর্তে প্রধান অতিথির বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান।

বিশেষ বক্তব্য দেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হাকিম। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই সেলিম, বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সনাতন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় যানজট নিরসনে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উচ্ছেদ অভিযান

অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যবসায়ী ও সমাজসেবক অরবিন্দ ভৌমিক।

আলোচনা সভায় বক্তারা বলেন, ধর্মীয় উৎসব পালনের পাশাপাশি অন্যের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা জরুরি। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

পরে দুপুর ১টার দিকে শ্রীশ্রী জগন্নাথ মন্দির কমপ্লেক্সে জন্মাষ্টমী উপলক্ষে অংশগ্রহণকারীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া সন্ধ্যায় গীতাপাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে কোম্পানীগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপনকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Tag :
জনপ্রিয় পোস্ট

দক্ষিণ কেরানীগঞ্জে শুভ জন্মাষ্টমী ও বর্ণাঢ্য রথযাত্রা উদযাপিত: প্রধান অতিথি ছিলেন এডভোকেট নিপুন রায় চৌধুরী

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন

আপডেটের সময়: ০৪:২১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

আবদুল আজিজ সায়েম, (কোম্পানীগঞ্জ) নোয়াখালী :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, ভজন-কীর্তন, আলোচনা সভা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ, কোম্পানীগঞ্জের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে পবিত্র গীতা পাঠ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বসুরহাট পৌরসভা এলাকা থেকে পৃথক পৃথক শোভাযাত্রা এসে বসুরহাট পৌরসভা সংলগ্ন বটতলায় একত্রিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

আরও পড়ুনঃ  জামালপুরে নার্সের রহস্যজনক মৃত্যু, নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার

শোভাযাত্রাটি বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঢোল, কাঁসর, শঙ্খধ্বনি ও ভজন-কীর্তনের সুরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বসুরহাট পৌরসভার কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। নারী, পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ নানা সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে বসুরহাট পৌরসভার শ্রীশ্রী জগন্নাথ মন্দির কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পূজা উদ্‌যাপন ফ্রন্টের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সদস্যসচিব বাবু অসীম মজুমদারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক বাবু মাখল লাল মজুমদার। শুভেচ্ছা বক্তব্য দেন পরিষদের সদস্যসচিব বাবু তুষার কান্তি ভৌমিক।

আরও পড়ুনঃ  ৩২০ টাকার বিরোধে দুই পক্ষের মারামারি, গ্রাম্য বিচারের জের গড়াল আদালতে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের। তবে অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তার পরিবর্তে প্রধান অতিথির বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান।

বিশেষ বক্তব্য দেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হাকিম। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই সেলিম, বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সনাতন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌