Dhaka ০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে নার্সের রহস্যজনক মৃত্যু, নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ধুনটে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পলাশবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিক্ষা ও গবেষণায় বর্তমান অর্থ বছরে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে – অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী কাউনিয়ায় আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব ৩ পরিবার

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ধুনট-শেরপুর নির্বাচনী এলাকায় টানা দুই দিনের সফরে গোলাম মোহাম্মদ সিরাজ ও আসিফ সিরাজ রব্বানী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৪২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৫৯ সময় দেখুন

মোঃ মামুনুর রশিদ, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

জনসম্পৃক্ততা বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রত্যয়ে টানা দুই দিনের সফরে নিজ নির্বাচনী এলাকায় আসছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব গোলাম মোঃ সিরাজ এবং তাঁর পুত্র, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিএনপি নেতা জনাব আসিফ সিরাজ রব্বানী। আগামীকাল ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দুই দিনের এই সফরে তাঁরা শেরপুর উপজেলার বিভিন্ন সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচিতে যৌথভাবে অংশগ্রহণ করবেন।
সফরসূচি অনুযায়ী, সফরের প্রথম দিন ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় শেরপুর উপজেলা বিএনপি কার্যালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন এই দুই শীর্ষ নেতা। এরপর বিকেল ৫টায় সুঘাট ইউনিয়নের বাঙালি নদীর কল্যাণী ঘাটে ঐতিহ্যবাহী ৭ দিনব্যাপী ‘কল্যাণী নৌকা বাইচ মেলা-২০২৬’ অনুষ্ঠানে তাঁরা অংশ নেবেন।
সফরের দ্বিতীয় দিন, ২ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টা ৩০ মিনিটে শেরপুর উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা সভায় যোগ দেবেন সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ। এরপর দুপুর ১টায় পুরাতন পোস্ট অফিস মোড়ে সুফিয়া কাদের অটিস্টিক প্রতিবন্ধী স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থীদের এক মানবিক বিবাহ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে নবদম্পতিকে আশীর্বাদ করবেন দুই নেতা।
একই দিন বিকেল ৪টায় করতোয়া বাসস্ট্যান্ডে শেরপুর উপজেলা মোটর শ্রমিক ইউনিয়ন আয়োজিত মৃত শ্রমিকদের পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা। সর্বশেষ সন্ধ্যা ৬টায় উপজেলা বিএনপি কার্যালয়ে শেরপুর উপজেলা ও শহর ওলামাদলের দ্বি-বার্ষিক সম্মেলনে যোগদানের মধ্য দিয়ে তাঁদের এই দুই দিনের ব্যস্ত সফর সমাপ্ত হবে।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী এবং দুই শীর্ষ নেতার এই টানা সফরকে কেন্দ্র করে শেরপুর ও ধুনটের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  হবিগঞ্জ-মৌলভীবাজারে প্লাবনের শঙ্কা
Tag :
জনপ্রিয় পোস্ট

নবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ধুনট-শেরপুর নির্বাচনী এলাকায় টানা দুই দিনের সফরে গোলাম মোহাম্মদ সিরাজ ও আসিফ সিরাজ রব্বানী

আপডেটের সময়: ১১:৪২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

মোঃ মামুনুর রশিদ, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

জনসম্পৃক্ততা বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রত্যয়ে টানা দুই দিনের সফরে নিজ নির্বাচনী এলাকায় আসছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব গোলাম মোঃ সিরাজ এবং তাঁর পুত্র, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিএনপি নেতা জনাব আসিফ সিরাজ রব্বানী। আগামীকাল ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দুই দিনের এই সফরে তাঁরা শেরপুর উপজেলার বিভিন্ন সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচিতে যৌথভাবে অংশগ্রহণ করবেন।
সফরসূচি অনুযায়ী, সফরের প্রথম দিন ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় শেরপুর উপজেলা বিএনপি কার্যালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন এই দুই শীর্ষ নেতা। এরপর বিকেল ৫টায় সুঘাট ইউনিয়নের বাঙালি নদীর কল্যাণী ঘাটে ঐতিহ্যবাহী ৭ দিনব্যাপী ‘কল্যাণী নৌকা বাইচ মেলা-২০২৬’ অনুষ্ঠানে তাঁরা অংশ নেবেন।
সফরের দ্বিতীয় দিন, ২ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টা ৩০ মিনিটে শেরপুর উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা সভায় যোগ দেবেন সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ। এরপর দুপুর ১টায় পুরাতন পোস্ট অফিস মোড়ে সুফিয়া কাদের অটিস্টিক প্রতিবন্ধী স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থীদের এক মানবিক বিবাহ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে নবদম্পতিকে আশীর্বাদ করবেন দুই নেতা।
একই দিন বিকেল ৪টায় করতোয়া বাসস্ট্যান্ডে শেরপুর উপজেলা মোটর শ্রমিক ইউনিয়ন আয়োজিত মৃত শ্রমিকদের পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা। সর্বশেষ সন্ধ্যা ৬টায় উপজেলা বিএনপি কার্যালয়ে শেরপুর উপজেলা ও শহর ওলামাদলের দ্বি-বার্ষিক সম্মেলনে যোগদানের মধ্য দিয়ে তাঁদের এই দুই দিনের ব্যস্ত সফর সমাপ্ত হবে।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী এবং দুই শীর্ষ নেতার এই টানা সফরকে কেন্দ্র করে শেরপুর ও ধুনটের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের প্রাণহানি, এলাকায় চাঞ্চল্য