Dhaka ০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোপালগঞ্জের ‘ফ্যামিলি ব্যবসা এখন বগুড়ায়: নাসীরুদ্দীন পাটওয়ারী কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন সাংবাদিকতার পাশাপাশি কৃষিতে বিপ্লব: ২০০টি কলার চারা দিয়ে তরুণ উদ্যোক্তা শাহিন সাগরের নতুন স্বপ্নযাত্রা বিরোধী দলের শুধু কর্মসূচির কথা শুনছি: রিজভী বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি করে ২২৫০০ পিস ইয়াবা উদ্ধার টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী আমরা ফটোসেশনের রাজনীতি করি না: পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম ‎নারীকে বাঁচাতে গিয়ে খাদে প্রতিমন্ত্রীর গাড়ি, পরে হাসপাতালে নারীর মৃত্যু ধুনটে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎নারীকে বাঁচাতে গিয়ে খাদে প্রতিমন্ত্রীর গাড়ি, পরে হাসপাতালে নারীর মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:১৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ সময় দেখুন

‎‎এম. আজাদ খান, ‎স্টাফ রিপোর্টার, বগুড়া

‎বগুড়ার শিবগঞ্জে প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফিরোজা বেগম (৫৫)। তাঁকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি সড়কের পাশের খাদে পড়ে যায়। শুক্রবার সকালে মোকামতলা–জয়পুরহাট সড়কের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎দুর্ঘটনার পর ওই নারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তাঁর স্ত্রী সামান্য আহত হন। পরে তাঁরা পুলিশ প্রটেকশনের গাড়িতে করে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।

‎নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে প্রতিমন্ত্রী আব্দুল বারী স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন থেকে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন। তাঁদের গাড়ির সামনে পুলিশ প্রটেকশনের একটি গাড়ি ছিল। পথে গোপীনাথপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় ফিরোজা বেগম হঠাৎ প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। এ সময় গাড়ির ধাক্কায় তিনি সড়কে পড়ে যান এবং তাঁর ডান পা ভেঙে যায়।

‎পুলিশ জানায়, ফিরোজা বেগমকে বাঁচাতে গিয়ে গাড়িচালক নিয়ন্ত্রণ হারালে প্রতিমন্ত্রীর গাড়িটি সড়কের ডান পাশে খাদে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী সামান্য আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ প্রটেকশনের সদস্যরা তাঁদের উদ্ধার করেন। পরে পুলিশ প্রটেকশনের গাড়িতে করে তাঁরা জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।

‎অন্যদিকে, আহত ফিরোজা বেগমকে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

‎শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

‎বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ট্রাক চাপায় প্রাণ গেল জনস্বাস্থ্য প্রকৌশলীর
Tag :
জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জের ‘ফ্যামিলি ব্যবসা এখন বগুড়ায়: নাসীরুদ্দীন পাটওয়ারী

‎নারীকে বাঁচাতে গিয়ে খাদে প্রতিমন্ত্রীর গাড়ি, পরে হাসপাতালে নারীর মৃত্যু

আপডেটের সময়: ০৩:১৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

‎‎এম. আজাদ খান, ‎স্টাফ রিপোর্টার, বগুড়া

‎বগুড়ার শিবগঞ্জে প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফিরোজা বেগম (৫৫)। তাঁকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি সড়কের পাশের খাদে পড়ে যায়। শুক্রবার সকালে মোকামতলা–জয়পুরহাট সড়কের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎দুর্ঘটনার পর ওই নারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তাঁর স্ত্রী সামান্য আহত হন। পরে তাঁরা পুলিশ প্রটেকশনের গাড়িতে করে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।

‎নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে প্রতিমন্ত্রী আব্দুল বারী স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন থেকে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন। তাঁদের গাড়ির সামনে পুলিশ প্রটেকশনের একটি গাড়ি ছিল। পথে গোপীনাথপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় ফিরোজা বেগম হঠাৎ প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। এ সময় গাড়ির ধাক্কায় তিনি সড়কে পড়ে যান এবং তাঁর ডান পা ভেঙে যায়।

‎পুলিশ জানায়, ফিরোজা বেগমকে বাঁচাতে গিয়ে গাড়িচালক নিয়ন্ত্রণ হারালে প্রতিমন্ত্রীর গাড়িটি সড়কের ডান পাশে খাদে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী সামান্য আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ প্রটেকশনের সদস্যরা তাঁদের উদ্ধার করেন। পরে পুলিশ প্রটেকশনের গাড়িতে করে তাঁরা জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।

‎অন্যদিকে, আহত ফিরোজা বেগমকে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

‎শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

‎বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  সাংবাদিকতার পাশাপাশি কৃষিতে বিপ্লব: ২০০টি কলার চারা দিয়ে তরুণ উদ্যোক্তা শাহিন সাগরের নতুন স্বপ্নযাত্রা