Dhaka ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ধুনটে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পলাশবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিক্ষা ও গবেষণায় বর্তমান অর্থ বছরে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে – অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী কাউনিয়ায় আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব ৩ পরিবার তারেক রহমানকে ট্রাম্পের চিঠি,সাক্ষাতের অপেক্ষায় আছি সীতাকুণ্ডে বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আসলাম চৌধুরী – বিএনপি বাংলাদেশী ভাবধারার ধারক বাহক

কুলাউড়ায় যানজট নিরসনে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উচ্ছেদ অভিযান

আহমেদ আক্তার রানা কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় যানজট নিরসন ও শহরের সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) কুলাউড়া শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে রাখা অবৈধ স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না। অভিযানকালে সড়ক ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে মোট চারটি প্রতিষ্ঠানকে উচ্ছেদ করা হয় এবং ১১ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা না করার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি শহরের যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে অপহরণের পর ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার বলেন, “কুলাউড়া শহরকে যানজটমুক্ত রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
প্রশাসনের এ অভিযানে শহরের সড়ক দখল করে রাখা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে নতুন করে সতর্কতা তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, নিয়মিত অভিযান ও এর যথাযথ বাস্তবায়ন হলে কুলাউড়া শহরের দীর্ঘদিনের যানজট অনেকটাই কমে আসবে।

আরও পড়ুনঃ  নওগাঁয় সাত প্রবাসীর জানাজা হলো একসঙ্গে
Tag :
জনপ্রিয় পোস্ট

উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুলাউড়ায় যানজট নিরসনে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উচ্ছেদ অভিযান

আপডেটের সময়: ০৬:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

আহমেদ আক্তার রানা কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় যানজট নিরসন ও শহরের সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) কুলাউড়া শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে রাখা অবৈধ স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না। অভিযানকালে সড়ক ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে মোট চারটি প্রতিষ্ঠানকে উচ্ছেদ করা হয় এবং ১১ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা না করার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি শহরের যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  নওগাঁয় সাত প্রবাসীর জানাজা হলো একসঙ্গে

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার বলেন, “কুলাউড়া শহরকে যানজটমুক্ত রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
প্রশাসনের এ অভিযানে শহরের সড়ক দখল করে রাখা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে নতুন করে সতর্কতা তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, নিয়মিত অভিযান ও এর যথাযথ বাস্তবায়ন হলে কুলাউড়া শহরের দীর্ঘদিনের যানজট অনেকটাই কমে আসবে।

আরও পড়ুনঃ  পানছড়িতে ন্যাশনাল লাইফের মাসিক উন্নয়ন সভা, চেক বিতরন।