Dhaka ০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিরাজদিখানে পুকুর ইজারা নিয়ে সন্ত্রাসী হামলা, বাড়িঘর ভাঙচুর আহত একাধিক ডিসি জাহিদের আশ্বাসে সীতাকুণ্ডে ছয় ঘণ্টার অবরোধ প্রত্যাহার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকলে দায় সরকারের: নাহিদ ইসলাম বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫৫ পরিবারের মাঝে ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের ত্রাণ বিতরণ যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: শফিকুর রহমান হাসিমুখের আড়ালে জীবনযুদ্ধ,থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছোট্ট রাহাতের পাশে জেলা প্রশাসন দীঘিনালা সীমান্তে বিজিবি – বিএসএফের মধ্যে উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ মান্দায় জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩৮৫

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় শিল্পকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির উসকানিদাতা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৩৮৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা (ডিবি) পুলিশ অংশ নেয়। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিল্পকারখানায় শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা ও অসন্তোষ ছড়ানোর অভিযোগে মাসুদ রানা (২৬) নামে এক যুবককে শনাক্ত করে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে তিনি শ্রমিকদের আন্দোলনে উসকানি দিচ্ছিলেন বলে পুলিশের দাবি।

আরও পড়ুনঃ  বদলগাছীতে ব্যবসায়ীর বাড়ি থেকে ৮ হাজার কেজি চাল জব্দ

 

এ ছাড়া জেলার বিভিন্ন থানা এলাকা ও কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শ্রমিক অসন্তোষে উসকানিদাতা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ব্যক্তিদের আটক করা হয়। সব মিলিয়ে অভিযানে আটক ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৫ জনে। অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, কিশোর ও উঠতি বয়সী তরুণরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। কিশোরদের অপরাধের পথ থেকে ফিরিয়ে পড়াশোনায় মনোযোগী করা এবং নিরাপদ নগরী গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।

আরও পড়ুনঃ  জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস আজ
Tag :
জনপ্রিয় পোস্ট

সিরাজদিখানে পুকুর ইজারা নিয়ে সন্ত্রাসী হামলা, বাড়িঘর ভাঙচুর আহত একাধিক

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩৮৫

আপডেটের সময়: ০৫:৫৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় শিল্পকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির উসকানিদাতা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৩৮৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা (ডিবি) পুলিশ অংশ নেয়। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিল্পকারখানায় শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা ও অসন্তোষ ছড়ানোর অভিযোগে মাসুদ রানা (২৬) নামে এক যুবককে শনাক্ত করে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে তিনি শ্রমিকদের আন্দোলনে উসকানি দিচ্ছিলেন বলে পুলিশের দাবি।

আরও পড়ুনঃ  বদলগাছীতে ব্যবসায়ীর বাড়ি থেকে ৮ হাজার কেজি চাল জব্দ

 

এ ছাড়া জেলার বিভিন্ন থানা এলাকা ও কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শ্রমিক অসন্তোষে উসকানিদাতা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ব্যক্তিদের আটক করা হয়। সব মিলিয়ে অভিযানে আটক ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৫ জনে। অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, কিশোর ও উঠতি বয়সী তরুণরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। কিশোরদের অপরাধের পথ থেকে ফিরিয়ে পড়াশোনায় মনোযোগী করা এবং নিরাপদ নগরী গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।

আরও পড়ুনঃ  লালপুরে সিনিয়র শিক্ষক মহব্বত আলীকে বিদায় সংবর্ধনা