
এ ইউ এম শহীদুল্লাহ চকরিয়া ( কক্সবাজার) প্রতিনিধিঃ মাদক বিরোধী কঠোর অবস্থানের অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৬,১৯,৬০০(ছয় লক্ষ ঊনিশ হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)-১৫। অদ্য ১৪ সেপ্টেম্বর ভোর রাতে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের সাবরাং বাজার পাড়া এলাকা থেকে এই বড় চালানটি জব্দ করা হয়। র্যাব-১৫, সিপিসি-১(টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল টেকনাফ থানাধীন শাপলা চত্ত্বর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফের সাবরাং বাজার পাড়া এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে মজুদ করে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের সত্যতা নিশ্চিত করতে আভিযানিক দলটি অদ্য ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ০১:৪০ ঘটিকায় সাবরাং ইউপির ৪নং ওয়ার্ডের জনৈক মাওলানা ফিরোজ সাহেবের লবণের মাঠের পাশর্^স্থ ওয়াব পিডিয়া ইটের সলিং রাস্তার উপর পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ০৮/১০ জন অজ্ঞাতনামা মাদক কারবারি তাদের হাতে থাকা পুরাতন লুঙ্গির ৪টি পোটলা ফেলে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থল তল্লাশি করে পলাতক মাদক কারবারিদের ফেলে যাওয়া পোটলাগুলো থেকে মোট ৬,১৯,৬০০(ছয় লক্ষ ঊনিশ হাজার ছয়শত) পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 



















