Dhaka ১০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুবর্ণচরে কমিউনিটি পুলিশের আয়োজনে কাবাডি প্রতিযোগিতা বদলগাছীতে জেরিন কিন্ডারগার্টেনের ৪২ শিক্ষার্থী পেল বৃত্তির সম্মাননা জেলা গাইড ক্যাম্প-২০২৬-এর মহা তাঁবু জলসা অনুষ্ঠিত ‌ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত ধামইরহাটে শিশু নির্যাতনের মামলা ‘মিথ্যা’ দাবি করে মানববন্ধন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি নাটোর লালপুরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু সাত দফা দাবিতে ফরিদপুর দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ​ধুনট পৌর ওলামা দলের নতুন কমিটি গঠন: সভাপতি আবু সুফিয়ান, সম্পাদক মোস্তাফিজুর রহমান

আশুলিয়ায় নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৩৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ সময় দেখুন

মোহাম্মদ ইয়াসিন, সাভার:

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় হঠাৎ নিষিদ্ধ ঘোষিত স্থানীয় আওয়ামী যুবলীগের ঝটিকা মিছিল সংগঠিত হলে তা ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় ঝটিকা মিছিল করে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটায়। পরবর্তীতে অভিযান চালিয়ে আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি ও রিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম। এর আগে গত শুক্রবার দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকা থেকে সরকার মার্কেট পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  সব ধর্মের মানুষের জন্য সেফ সিটি গড়তে চাই: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

মিছিলের ভিডিও ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জুম্মার নামাজের পর আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ কবির হোসেন সরকারের পক্ষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রদত্ত রায়কে ‘অবৈধ’ আখ্যা দিয়ে মিছিলে বিভিন্ন সরকারবিরোধী ও দলীয় স্লোগান দেওয়া হয়। মিছিলটি নরসিংহপুর থেকে সরকার মার্কেটের দিকে এগোলে পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, ৪ ঘণ্টা অবরুদ্ধ কৃষি কর্মকর্তা

পুলিশ জানান, ককটেল বিস্ফোরণ ঘটনা নিশ্চিত নয়। এ ধরনের কোন আলামত পাওয়া যায়নি। তবে মিছিলের পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

আরও পড়ুনঃ  বগুড়ায় কুরিয়ারভ্যান থেকে ১,৯৬৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি খলিল প্রধান ও আশুলিয়া থানা রিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোশাররফ। গ্রেপ্তারকৃত অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সুবর্ণচরে কমিউনিটি পুলিশের আয়োজনে কাবাডি প্রতিযোগিতা

আশুলিয়ায় নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

আপডেটের সময়: ০৩:৩৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মোহাম্মদ ইয়াসিন, সাভার:

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় হঠাৎ নিষিদ্ধ ঘোষিত স্থানীয় আওয়ামী যুবলীগের ঝটিকা মিছিল সংগঠিত হলে তা ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় ঝটিকা মিছিল করে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটায়। পরবর্তীতে অভিযান চালিয়ে আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি ও রিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম। এর আগে গত শুক্রবার দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকা থেকে সরকার মার্কেট পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, ৪ ঘণ্টা অবরুদ্ধ কৃষি কর্মকর্তা

মিছিলের ভিডিও ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জুম্মার নামাজের পর আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ কবির হোসেন সরকারের পক্ষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রদত্ত রায়কে ‘অবৈধ’ আখ্যা দিয়ে মিছিলে বিভিন্ন সরকারবিরোধী ও দলীয় স্লোগান দেওয়া হয়। মিছিলটি নরসিংহপুর থেকে সরকার মার্কেটের দিকে এগোলে পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  সব ধর্মের মানুষের জন্য সেফ সিটি গড়তে চাই: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

পুলিশ জানান, ককটেল বিস্ফোরণ ঘটনা নিশ্চিত নয়। এ ধরনের কোন আলামত পাওয়া যায়নি। তবে মিছিলের পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ