
মোঃ হাসিবুর রহমান, উলিপুর উপজেলা প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের দায়ে সজিব মিয়া ওরফে সবুর নামে ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩১ আগস্ট) উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত সজিব মিয়া উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা এলাকার মৃত মহসিন আলীর ছেলে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৩৬(১) ধারার সারণির ১৬ নম্বর বিধান অনুযায়ী তাকে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ করেন।
প্রতিবেদকের নাম 



















