
চট্টগ্রাম প্রতিনিধ: চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সাথে আজ জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা এস,এম,আজিজ, সংগঠক প্রাবন্ধিক, মোহাম্মদ কামরুল ইসলাম, সংগঠনের সভাপতি এস,এম,আহসানুল কবির চৌধুরী (টিটু), সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, সিনিয়র সহ- সভাপতি যথাক্রমে – ইন্জিনিয়ার মাজেদুল আলম, মোহাম্মদ বিল্লাল হোসাইন,যুগ্ন সাধারন সম্পাদক, এনাম হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ শহিদুল (ইসলাম লিটন), প্রমূখ।
সৌজন্যে সাক্ষাৎ কালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকদের কলম যাতে জনকল্যানমুখী হয় সে ব্যাপারে ব্যাপারে সাংবাদিকদর সচেতন হওয়ার আহবান জানান। তিনি আরো বলেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করবে আমার দৃড় বিশ্বাস। তিনি জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগীর সার্বিক সফলতা কামনা করেন।
প্রতিবেদকের নাম 


















