Dhaka ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টঙ্গীর কুখ্যাত মাদক স্পট ‘হাজির মাজার বস্তি’ গুঁড়িয়ে দিল রাজউক মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা কুলাউড়ায় যানজট নিরসনে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উচ্ছেদ অভিযান মোহনপুরে নজরুল বর্ষের দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে উত্ত্যক্তের শিকার হয়ে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রীর ২ দাঁত ভাঙল খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দের মতবিনিময় সভা নাটোরের গুরুদাসপুরে অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের সংঘর্ষে আহত ৮ ট্রাক চাপায় প্রাণ গেল জনস্বাস্থ্য প্রকৌশলীর বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

টঙ্গীর কুখ্যাত মাদক স্পট ‘হাজির মাজার বস্তি’ গুঁড়িয়ে দিল রাজউক

এসকে শুভ গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরে টঙ্গীর দীর্ঘদিনের কুখ্যাত মাদকের ‘হটস্পট’ হিসেবে পরিচিত রাজউকের নিজস্ব মালিকানাধীন হাজির মাজার বস্তি উচ্ছেদ করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় টঙ্গী বাজার কলকারখানা অধিদপ্তর সংলগ্ন ভরান হাজী মাজার বস্তিতে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. লিটন সরকারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে এক্সকাভেটর ও পে-লোডার ব্যবহার করে বস্তির সব অবৈধ স্থাপনা এবং মাদকের স্থায়ী আস্তানাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। দীর্ঘ দিন ধরে এই এলাকায় মাদকের আখড়া গড়ে ওঠায় স্থানীয় সাধারণ মানুষ চরম অস্বস্তিতে ছিলেন। প্রশাসনের এই সাঁড়াশি অভিযানে স্বস্তি ফিরে এসেছে স্থানীয়দের মাঝে।

আরও পড়ুনঃ  আটোয়ারীতে নানা বাড়ি গিয়ে নাগর নদীতে ডুবে শিশুর মৃত্যু

‎​অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়াত হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য সার্বিক নিরাপত্তা প্রদান করেন। আকস্মিক এই অভিযানে এলাকার অপরাধচক্রের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজউক ও পুলিশ প্রশাসন জানিয়েছে, উদ্ধারকৃত এই জমিতে পুনরায় যাতে কোনো ধরনের অবৈধ দখল বা মাদকের আস্তানা গড়ে উঠতে না পারে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি বজায় রাখা হবে। অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কতৃপক্ষ।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ১২ রবিউল আউয়ালে ধর্মীয় আবহে মুখর নগরী ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
Tag :
জনপ্রিয় পোস্ট

টঙ্গীর কুখ্যাত মাদক স্পট ‘হাজির মাজার বস্তি’ গুঁড়িয়ে দিল রাজউক

টঙ্গীর কুখ্যাত মাদক স্পট ‘হাজির মাজার বস্তি’ গুঁড়িয়ে দিল রাজউক

আপডেটের সময়: ০৭:০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

এসকে শুভ গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরে টঙ্গীর দীর্ঘদিনের কুখ্যাত মাদকের ‘হটস্পট’ হিসেবে পরিচিত রাজউকের নিজস্ব মালিকানাধীন হাজির মাজার বস্তি উচ্ছেদ করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় টঙ্গী বাজার কলকারখানা অধিদপ্তর সংলগ্ন ভরান হাজী মাজার বস্তিতে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. লিটন সরকারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে এক্সকাভেটর ও পে-লোডার ব্যবহার করে বস্তির সব অবৈধ স্থাপনা এবং মাদকের স্থায়ী আস্তানাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। দীর্ঘ দিন ধরে এই এলাকায় মাদকের আখড়া গড়ে ওঠায় স্থানীয় সাধারণ মানুষ চরম অস্বস্তিতে ছিলেন। প্রশাসনের এই সাঁড়াশি অভিযানে স্বস্তি ফিরে এসেছে স্থানীয়দের মাঝে।

আরও পড়ুনঃ  ধুনটে রাহুল গ্রুপের ভ্রাম্যমাণ ‘টেস্ট অন হুইলস’ ক্যাম্পেইন: ক্রেতাদের উপচে পড়া ভিড়

‎​অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়াত হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য সার্বিক নিরাপত্তা প্রদান করেন। আকস্মিক এই অভিযানে এলাকার অপরাধচক্রের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজউক ও পুলিশ প্রশাসন জানিয়েছে, উদ্ধারকৃত এই জমিতে পুনরায় যাতে কোনো ধরনের অবৈধ দখল বা মাদকের আস্তানা গড়ে উঠতে না পারে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি বজায় রাখা হবে। অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কতৃপক্ষ।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড