
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের অসহায় ও শারীরিকভাবে অক্ষম মোহাম্মদ মুসলিম উদ্দিন আকন্দকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্মানিত পরিচালক জনাব আসিফ সিরাজ রব্বানী সাহেবের আন্তরিক আর্থিক সহযোগিতায় এই মানবিক উদ্যোগটি বাস্তবায়িত হয়। আজ (৩১ আগস্ট) সোমবার বিকালে ধুনট পৌর এলাকায় মোহাম্মদ মুসলিম উদ্দিন আকন্দের বাড়িতে গিয়ে তার হাতে এই হুইলচেয়ারটি তুলে দেন ধুনট পৌরসভার সাবেক মেয়র এবং ধুনট পৌর বিএনপির সভাপতি জনাব আলিমুদ্দিন হারুন মন্ডল। হুইলচেয়ার বিতরণকালে জনাব আলিমুদ্দিন হারুন মন্ডল বলেন, “অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিসিবি পরিচালক জনাব আসিফ সিরাজ রব্বানী সাহেব একজন অসহায় মানুষের কষ্টের কথা শুনে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবানদের এভাবে সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত।”
এ সময় হুইলচেয়ার পেয়ে মোহাম্মদ মুসলিম উদ্দিন আকন্দ এবং তার পরিবার অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। হুইলচেয়ার প্রদানকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন
ধুনট পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ ছানোয়ার হোসেন, ধুনট সদর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ মন্ডল, পৌরসভার সাবেক কাউন্সিলর সোলেমান আকন্দ, শাহআলম, ০৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোত্তালিব হোসেন খান, ০২ ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাআলম, পৌর যুবদল নেতা সোহেল আহমেদ, সাবেক ছাত্রদল নেতা রাসেল তালুকদার, ওয়ার্ড বিএনপি নেতা আশরাফুল ইসলাম সহ আরও অনেকে।
প্রতিবেদকের নাম 



















