Dhaka ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজশাহীর কারুশ্রী জুয়েলার্সে চুরি: স্বর্ণ ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮ এতিম শিশুদের নিয়ে মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও ভোজন কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নজিপুরে কার-মাইক্রো চলাচল বন্ধ, দুর্ভোগের সাধারণ মানুষ ডেঙ্গু চিকিৎসায় ঢাকার বাইরে হাসপাতালগুলো প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৭০ বাঁকে মৃত্যুফাঁদ চেক জালিয়াতির মামলায় নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর কারাদণ্ড ১৮ মাসের মেয়েকে রেখে নোয়াখালীতে সামরিক মর্যাদায় সেনাসদস্য পিয়াসের দাফন বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ

ঈদগাঁওতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ৭ হোটেলকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৫৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ সময় দেখুন

মোবারক হোসাইন, কক্সবাজার জেলা: ঈদগাঁও উপজেলায় বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদের ঘাটতি থাকায় ৭টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) জালালাবাদ ও ঈদগাঁও ইউনিয়নের বাসস্টেশন এবং বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ঈদগাঁও উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা। অভিযানকালে হোটেল ও রেস্তোরাঁ পরিচালনায় নানা অনিয়ম ধরা পড়ে। রান্নাঘর অপরিষ্কার ও অপরিচ্ছন্ন রাখা, খাবার ঢেকে না রাখা এবং প্রয়োজনীয় সনদের ঘাটতি থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানগুলোকে এই অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— ১. হোটেল আল হেরা: ৫০,০০০ টাকা, ২. হোটেল পূর্বাণী: ৩৫,০০০ টাকা, ৩. ফানুশ রেস্তোরাঁ: ৩০,০০০ টাকা, ৪. হোটেল নিউ স্টার: ৩০,০০০ টাকা, ৫. শেরাটন হোটেল: ২৫,০০০ টাকা, ৬. হোটেল ক্যান্ডেল ৭১: ২৫,০০০ টাকা, ৭. ভাই ভাই হোটেল: ১৫,০০০ টাকা

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশনায় ৩০ ওয়ার্ডে সচেতনতামূলক লিফলেট বিতরণ

​অভিযান চলাকালীন ব্যবসায়ীদের বাণিজ্যিক কাজে গুরুত্বপূর্ণ সনদগুলো হালনাগাদ রাখাসহ প্রয়োজনীয় লাইসেন্স সংরক্ষণ করার বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়। ​ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ঈদগাঁও থানার পুলিশ সদস্য ও আনসার বাহিনীর একটি চৌকস টিম এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থ রক্ষায়, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং বিভিন্ন রোগের সংক্রমণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। সাধারণ মানুষকেও এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  লালপুরে মহিষের খামারের বর্জ্যে রাস্তা বেহাল: চরম দুর্ভোগে এলাকাবাসী
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজশাহীর কারুশ্রী জুয়েলার্সে চুরি: স্বর্ণ ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮

ঈদগাঁওতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ৭ হোটেলকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

আপডেটের সময়: ০৪:৫৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মোবারক হোসাইন, কক্সবাজার জেলা: ঈদগাঁও উপজেলায় বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদের ঘাটতি থাকায় ৭টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) জালালাবাদ ও ঈদগাঁও ইউনিয়নের বাসস্টেশন এবং বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ঈদগাঁও উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা। অভিযানকালে হোটেল ও রেস্তোরাঁ পরিচালনায় নানা অনিয়ম ধরা পড়ে। রান্নাঘর অপরিষ্কার ও অপরিচ্ছন্ন রাখা, খাবার ঢেকে না রাখা এবং প্রয়োজনীয় সনদের ঘাটতি থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানগুলোকে এই অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— ১. হোটেল আল হেরা: ৫০,০০০ টাকা, ২. হোটেল পূর্বাণী: ৩৫,০০০ টাকা, ৩. ফানুশ রেস্তোরাঁ: ৩০,০০০ টাকা, ৪. হোটেল নিউ স্টার: ৩০,০০০ টাকা, ৫. শেরাটন হোটেল: ২৫,০০০ টাকা, ৬. হোটেল ক্যান্ডেল ৭১: ২৫,০০০ টাকা, ৭. ভাই ভাই হোটেল: ১৫,০০০ টাকা

আরও পড়ুনঃ  দাউদকান্দিতে মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত অন্তত ২০

​অভিযান চলাকালীন ব্যবসায়ীদের বাণিজ্যিক কাজে গুরুত্বপূর্ণ সনদগুলো হালনাগাদ রাখাসহ প্রয়োজনীয় লাইসেন্স সংরক্ষণ করার বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়। ​ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ঈদগাঁও থানার পুলিশ সদস্য ও আনসার বাহিনীর একটি চৌকস টিম এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থ রক্ষায়, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং বিভিন্ন রোগের সংক্রমণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। সাধারণ মানুষকেও এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  জনসেবার মনোন্নয়নে মাটিন্দরে নির্মিত হচ্ছে আধুনিক মডেল ইউনিয়ন পরিষদ ভবন