
কায়সার আশ্রাফী,চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
সারাদেশে একযোগে শিশু রামিসা হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছেতার অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় আসক ও মানবাধিকার সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আসকের বিভাগীয় কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট নারীনেত্রী ও আসক মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক মিসেস ফাতেমা বেগম, আলোচক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলশী থানা কমিটির নেতা ও শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ মিঠু ইসলাম, আসকের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ বায়োজিদ জোমাদ্দার।
জেলা কমিটির সহ-সভাপতি সভাপতি মোঃ এরশাদ আলম এরশাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন মোল্লারন সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নারী নেত্রী সোহাগী,শীমা ইসলাম, মানবাধিকার সংগঠক মোঃ তারেক, জুয়েল, জসিম ও রাকিব সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দ্রুত আইনের আওতায় এনে রামিসার খুনিদের প্রকাশ্যে ফাঁসি কার্যকর করার জোর দাবি জানিয়েছেন।
এছাড়া তারা তদন্ত কর্মকর্তাদের স্বচ্ছতার ভিত্তিতে অতি অল্প সময়ের মধ্যেই রহস্য উদ্ঘাটন করে জনতার সামনে এই জঘন্য অপরাধ কারীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার জোর দাবী জানান।
প্রতিবেদকের নাম 



















