Dhaka ০৯:১২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মনপুরায় মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১ শাহরাস্তি চিতোষী পূর্ব ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে, সোহেল আহাম্মেদ পাটোয়ারীর সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা গাজীপুরের কালিয়াকৈরে সরকারি জমি ও সড়কের অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু ধামইরহাটে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন হয়রানি অভিযোগে যুবকসহ গ্রেফতার-৩ চিলমারীতে সাবরেজিস্টার অফিস কর্মকর্তা-কমর্চারী শুন্য বৃষ্টির পানিতে ঈদগাঁওর অলিগলির সড়ক প্লাবিত জনদূভোগ চরমে দেবিদ্বারে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ভ্রান্তি বান্দরবানে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে ১.৫ কোটি টাকার শিক্ষাবৃত্তি বিতরণ লামায় যাত্রা শুরু করল ‘লামা টেকনিক্যাল ইনস্টিটিউট দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রত্যয়

আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিতে ইরান গেলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা ইমাম আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল আজ শুক্রবার (৩ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টায় ইরান পৌঁছে। এতে নাসীরুদ্দীন রয়েছেন। দুপুরে নাসীরুদ্দীনের বরাত দিয়ে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সমবেত হয়েছেন। সেখানে ইরানের সর্বোচ্চ নেতার মরদেহ শ্রদ্ধাজ্ঞাপনের জন্য আনা হয়েছে। সেখানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারসহ প্রতিনিধিদলের বাকি ১০ সদস্য উপস্থিত আছেন। শনিবার (৪ জুন) আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা হবে এবং আগামী ৯ জুলাই নিজ জন্মস্থানে তাকে দাফন করা হবে। শনিবার জানাজায় অংশ নিয়ে বাংলাদেশি প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  দৃষ্টি প্রতিবন্ধী জাবি শিক্ষার্থী দিদারুলের পাশে দাঁড়ালেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম

আয়াতুল্লাহ আলি খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। জেনেভা শহরে আলোচনা চলা অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় মার্কিন-ইসরায়েলি যৌথবাহিনী। এতে আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় নদ-নদীর পানি কমছে, শুরু হয়েছে ভাঙন
Tag :
জনপ্রিয় পোস্ট

মনপুরায় মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিতে ইরান গেলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেটের সময়: ০৬:১৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা ইমাম আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল আজ শুক্রবার (৩ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টায় ইরান পৌঁছে। এতে নাসীরুদ্দীন রয়েছেন। দুপুরে নাসীরুদ্দীনের বরাত দিয়ে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সমবেত হয়েছেন। সেখানে ইরানের সর্বোচ্চ নেতার মরদেহ শ্রদ্ধাজ্ঞাপনের জন্য আনা হয়েছে। সেখানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারসহ প্রতিনিধিদলের বাকি ১০ সদস্য উপস্থিত আছেন। শনিবার (৪ জুন) আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা হবে এবং আগামী ৯ জুলাই নিজ জন্মস্থানে তাকে দাফন করা হবে। শনিবার জানাজায় অংশ নিয়ে বাংলাদেশি প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  আমিনবাজারের ময়লার ভাগাড় সরিয়ে হবে বৃক্ষরোপণ: জেলা প্রশাসক

আয়াতুল্লাহ আলি খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। জেনেভা শহরে আলোচনা চলা অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় মার্কিন-ইসরায়েলি যৌথবাহিনী। এতে আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

আরও পড়ুনঃ  দেশের এক ইঞ্চি ভূমির ওপরও কাউকে আগ্রাসন চালাতে দেয়া হবে না: ড. শফিকুর রহমান