Dhaka ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজশাহীর গোদাগাড়ীতে ঝোপের পাশ থেকে ২ কেজি হেরোইন উদ্ধার চট্টগ্রামের পতেঙ্গায় ৭ মাসের পরোয়ানাভুক্ত মাদক ও অসামাজিক কার্যকলাপের মূল হোতা ‘মালা ভাবি’ গ্রেপ্তার ভাঙ্গুড়ায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক ব্যবহারে কৃষক অসুস্থ টাঙ্গাইলের কালিহাতিতে ডিসির বিভিন্ন দপ্তর, বিদ্যালয় ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন ধুনট উপজেলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু পদ্মায় মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড, এক লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস ধামইরহাটে প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কাউনিয়ায় তেজপাতা চাষে বদলাচ্ছে কৃষকের অর্থনৈতিক চিত্র সিলেটে ইয়াবাসহ মাদক কারবারী আটক

আমবাগানে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

মোঃ আছিরুল ইসলাম, হিলি, হাকিমপুর উপজেলা প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি উত্তরপাড়া এলাকায় একটি আমবাগান থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সিরাজ নজরুল হাট (নিতাই বাজার) সংলগ্ন একটি আমবাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

আরও পড়ুনঃ  জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি  ‎ ‎

নিহত গৃহবধূর নাম রুপালি সরকার (৩৬)। তিনি দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা এবং অরুণ সরকার (আমাতু)-এর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আমবাগানে একটি নারীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেলের জন্মদিন উদযাপন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তাকে গলা চেপে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুনঃ  শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবার মৃত্যু

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

রাজশাহীর গোদাগাড়ীতে ঝোপের পাশ থেকে ২ কেজি হেরোইন উদ্ধার

আমবাগানে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

আপডেটের সময়: ০১:৩৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

মোঃ আছিরুল ইসলাম, হিলি, হাকিমপুর উপজেলা প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি উত্তরপাড়া এলাকায় একটি আমবাগান থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সিরাজ নজরুল হাট (নিতাই বাজার) সংলগ্ন একটি আমবাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জ উল্লাপাড়ায় এক যুবককে নিজ বাড়িতে ডেকে এনে কুপিয়ে হত্যা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিহত গৃহবধূর নাম রুপালি সরকার (৩৬)। তিনি দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা এবং অরুণ সরকার (আমাতু)-এর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আমবাগানে একটি নারীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  ঘাটাইলে ট্রাইকো ও ভার্মি কম্পোস্ট উৎপাদনে সফলতা: মেসার্স চায়না এগ্রো ফার্মের পরিবেশবান্ধব কৃষি বিপ্লব

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তাকে গলা চেপে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুনঃ  বগুড়ার উন্নয়নে হাজার কোটি টাকার একাধিক প্রকল্প: প্রতিমন্ত্রী মীর শাহে আলম