Dhaka ১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মনপুরায় পেশাগত দায়িত্ব পালনে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত: প্রেস ক্লাব ও মনপুরা রিপোর্টার্স ইউনিটির তীব্র নিন্দা বইয়ের পাতায় নৈতিকতা আর আলোর সন্ধান: দক্ষিণ কেরানীগঞ্জের তরুণ রাজকুমার আরবিদ ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পতাকা উত্তোলন ও শ্রদ্ধা নিবেদনের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার কেরানীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত ধুনটে মাদকসহ ৫ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ বিকেএসপির সামনে ফুটপাত দখল করে টাকা আদায়ের অভিযোগ সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি এমপির গাড়িতে হামলা ভাঙচুর জামায়াত-এনসিপির বিরুদ্ধে অভিযোগ নাটোর লালপুরে ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ গণ পরিবহনের কালো ধোঁয়ায় ঝাঁঝরা হচ্ছে ফুসফুস

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি এমপির গাড়িতে হামলা ভাঙচুর জামায়াত-এনসিপির বিরুদ্ধে অভিযোগ

ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির পেছনের কাচ ও একটি ক্যামেরা ভেঙে গেছে। হামলার জন্য জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দায়ী করেছেন সংসদ সদস্য আয়নুল হক। তবে অভিযোগ অস্বীকার করে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে নিজেদের গাড়ি নিজেরাই ভাঙচুর করে এর দায় জামায়াতের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। স্থানীয়রা জানান, সরকারি উদ্যোগে রায়গঞ্জে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) ভবন নির্মাণের বিষয়ে সম্প্রতি একটি সরকারি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই চিঠিতে চান্দাইকোনা এলাকায় টিটিসি স্থাপনের কথা উল্লেখ রয়েছে। এরপর উপজেলার একাংশ ধানগড়া এবং অন্য অংশ চান্দাইকোনায় টিটিসি ভবন নির্মাণের দাবিতে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করে।

আরও পড়ুনঃ  নীলফামারীর ডোমারে মানসিকভাবে অসুস্থ রাশেদা বেগম নিখোঁজ, ৫০ দিনেও মেলেনি সন্ধান

এ পরিস্থিতিতে শনিবার ধানগড়া এলাকায় টিটিসি ভবন নির্মাণের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন সংসদ সদস্য আয়নুল হক। বৈঠকের একপর্যায়ে পক্ষে-বিপক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি ও হট্টগোল শুরু হয়। পরে এমপি গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করার সময় পেছন থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে গাড়ির পেছনের কাচ ও একটি ক্যামেরা ভেঙে যায়। ঘটনার পর দেওয়া এক ভিডিও বার্তায় সংসদ সদস্য আয়নুল হক দাবি করেন, টিটিসি ভবন স্থাপনের বিষয়ে আলোচনার সময় জামায়াত, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে হট্টগোল শুরু হয়। পরে তিনি ঘটনাস্থল থেকে চলে আসার সময় তার গাড়িতে হামলা করা হয়। এ ঘটনায় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত স্থানেই টিটিসি ভবন নির্মাণ করা হবে বলেও জানান তিনি।
এদিকে ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় চান্দাইকোনা ও ধানগড়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  লালপুরে সাবেক সাংসদ মরহুম ফজলুর রহমান পটলের ১০ম মৃত্যুবার্ষিকীতে শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, এমপির গাড়িতে হামলার ঘটনার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে জামায়াত, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মীদের বক্তব্য পাওয়া যায়নি। তবে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, “বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে তারা নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করে এর দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা করছে। এ ঘটনার সঙ্গে জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই।”

আরও পড়ুনঃ  অ্যালামনাই এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা কমিটি গঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

মনপুরায় পেশাগত দায়িত্ব পালনে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত: প্রেস ক্লাব ও মনপুরা রিপোর্টার্স ইউনিটির তীব্র নিন্দা

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি এমপির গাড়িতে হামলা ভাঙচুর জামায়াত-এনসিপির বিরুদ্ধে অভিযোগ

আপডেটের সময়: ০৯:৩১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির পেছনের কাচ ও একটি ক্যামেরা ভেঙে গেছে। হামলার জন্য জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দায়ী করেছেন সংসদ সদস্য আয়নুল হক। তবে অভিযোগ অস্বীকার করে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে নিজেদের গাড়ি নিজেরাই ভাঙচুর করে এর দায় জামায়াতের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। স্থানীয়রা জানান, সরকারি উদ্যোগে রায়গঞ্জে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) ভবন নির্মাণের বিষয়ে সম্প্রতি একটি সরকারি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই চিঠিতে চান্দাইকোনা এলাকায় টিটিসি স্থাপনের কথা উল্লেখ রয়েছে। এরপর উপজেলার একাংশ ধানগড়া এবং অন্য অংশ চান্দাইকোনায় টিটিসি ভবন নির্মাণের দাবিতে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করে।

আরও পড়ুনঃ  ফরিদপুর পৌরসভার গাড়িচালক সবুজ প্রামানিক সন্ত্রাসী হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি

এ পরিস্থিতিতে শনিবার ধানগড়া এলাকায় টিটিসি ভবন নির্মাণের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন সংসদ সদস্য আয়নুল হক। বৈঠকের একপর্যায়ে পক্ষে-বিপক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি ও হট্টগোল শুরু হয়। পরে এমপি গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করার সময় পেছন থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে গাড়ির পেছনের কাচ ও একটি ক্যামেরা ভেঙে যায়। ঘটনার পর দেওয়া এক ভিডিও বার্তায় সংসদ সদস্য আয়নুল হক দাবি করেন, টিটিসি ভবন স্থাপনের বিষয়ে আলোচনার সময় জামায়াত, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে হট্টগোল শুরু হয়। পরে তিনি ঘটনাস্থল থেকে চলে আসার সময় তার গাড়িতে হামলা করা হয়। এ ঘটনায় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত স্থানেই টিটিসি ভবন নির্মাণ করা হবে বলেও জানান তিনি।
এদিকে ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় চান্দাইকোনা ও ধানগড়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  লালপুরে সাবেক সাংসদ মরহুম ফজলুর রহমান পটলের ১০ম মৃত্যুবার্ষিকীতে শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, এমপির গাড়িতে হামলার ঘটনার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে জামায়াত, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মীদের বক্তব্য পাওয়া যায়নি। তবে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, “বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে তারা নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করে এর দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা করছে। এ ঘটনার সঙ্গে জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই।”

আরও পড়ুনঃ  কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুর থেকে 'পল্টু মিয়ার'(৫৭) ভাসমান মরদেহ উদ্ধার.!