
তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অগ্রাধিকার প্রকল্প ‘সবার জন্য শিক্ষা’ বাস্তবায়নে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, স্বাস্থ্য সচেতনতা এবং সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ম্যানেজ এনজিও সংস্থা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নগরীর লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজের সভাপতি অধ্যাপক সৈয়দ মোহাম্মদ তৈয়ব, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আকতার হোসেন, কো-অর্ডিনেটর ডা. সৈয়দ মোহাম্মদ খালেদ, যুগ্ম কো-অর্ডিনেটর সৈয়দ রাগিব নিহাল তন্ময়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদ ইকবাল পারভেজ, পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিদসহ লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
এ সময় ম্যানেজের সভাপতি অধ্যাপক সৈয়দ মোহাম্মদ তৈয়ব শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ।’ অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হয়ে গেলে ম্যানেজ এনজিও সংস্থার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন সহযোগিতামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদকের নাম 


















