Dhaka ০৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেফতারের দাবি সরকারি সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে চাই: এমপি ফয়সল কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ মৌলভীবাজার মডেল মসজিদে মিলাদ কিয়াম করার কারনে কটুক্তিমূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে ‘নগ্ন দলীয় হস্তক্ষেপের’ অভিযোগ, মোরেলগঞ্জে জামায়াতের সংবাদ সম্মেলন অপহরণের ৯ দিন পর ধর্ষণ মামলার আসামির নিকট থেকে কিশোরী উদ্ধার ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি: বাবুল কসাইকে ১০ হাজার টাকা জরিমানা শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর টাইব্রেকারে শেরপুরকে হারিয়ে বগুড়া সিটি কর্পোরেশনের জয় বাউফলে মাদকবিরোধী অভিযান মাদক ডিলার খোকন দফাদার গ্রেফতার

লামায় পুলিশের বিশেষ অভিযান: গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেফতার ৩

মোঃরাসেল, বিশেষ প্রতিনিধি

বান্দরবানের লামায় পুলিশের বিশেষ অভিযানে এক গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামীসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ২৩ আগস্ট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ কাইছার হামিদের সার্বিক তত্ত্বাবধানে এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে লামা থানার এএসআই (নিরস্ত্র) মোঃ রায়হান উদ্দীন উপজেলার লাইনঝিরি এলাকায় অভিযান চালিয়ে একটি গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ ইউছুপ প্রকাশ মামুনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মামুন লামা পৌরসভার ০৮নং ওয়ার্ডের লাইনঝিরি গ্রামের মোঃ জাকের হোসেন কবিরের ছেলে।
একই অভিযানে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে লামা থানার নিয়মিত মামলার আরও ২ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ৩ আসামীকেই দেশের প্রচলিত বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় কেওয়াইএসডিওর নির্বাহী পরিষদে পরিবর্তন নতুন দায়িত্বে তিনজন
Tag :
জনপ্রিয় পোস্ট

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেফতারের দাবি

লামায় পুলিশের বিশেষ অভিযান: গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেফতার ৩

আপডেটের সময়: ০২:০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

মোঃরাসেল, বিশেষ প্রতিনিধি

বান্দরবানের লামায় পুলিশের বিশেষ অভিযানে এক গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামীসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ২৩ আগস্ট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ কাইছার হামিদের সার্বিক তত্ত্বাবধানে এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে লামা থানার এএসআই (নিরস্ত্র) মোঃ রায়হান উদ্দীন উপজেলার লাইনঝিরি এলাকায় অভিযান চালিয়ে একটি গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ ইউছুপ প্রকাশ মামুনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মামুন লামা পৌরসভার ০৮নং ওয়ার্ডের লাইনঝিরি গ্রামের মোঃ জাকের হোসেন কবিরের ছেলে।
একই অভিযানে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে লামা থানার নিয়মিত মামলার আরও ২ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ৩ আসামীকেই দেশের প্রচলিত বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  জলাবদ্ধতা ও কচুরিপানায় ভরে গেছে ধুনট পৌর পার্ক